Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
খেলাধুলা ফুটবল

পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক

By Saiful Islamফেব্রুয়ারি 14, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ফুটবল এক আবেগের নাম। এই আবেগের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের চরম রোমাঞ্চ। কখনও দলের মধ্যে আবদ্ধ থাকে সেই রোমাঞ্চ, আবার কখনও মাঠ ছাড়িয়ে বিশ্বের কোণায় কোণায় উত্তেজনার পারদ ছড়িয়ে দেয়। গোল বলের এই খেলায় মাঝেমধ্যে কিছু মর্মস্পর্শী ঘটনাও ঘটে। তেমনই এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। আরনে এসপিল নামের ২৫ বছর বয়সি এক গোলরক্ষক পেনাল্টি শট থামাতে উৎসর্গ করলেন নিজের জীবনকেই।

উইনকেলের গোলরক্ষক

Advertisement

গত ১১ জানুয়ারি বেলজিয়ামের আঞ্চলিক খেলায় মুখোমুখি হয়েছিল উইনকেল স্পোর্ট বি ও ওয়েস্ট্রোজেবেকে। ম্যাচটিতে উইনকেলের গোলরক্ষক হিসেবে মাঠে নেমেছিলেন আরনে এসপিল। তবে মাঠের খেলা শেষ হওয়ার আগেই জীবন সংগ্রামের খেলায় ইতি টানেন এসপিল।

ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পেয়েছিল ওয়েস্ট্রোজেবেকা। সেই পেনাল্টি ঠেকাতেই ঝাঁপিয়ে পড়েন এসপিল। সে যাত্রায় সফলও হন তিনি। তবে সফলতা নিমিষেই ঘোর অন্ধকারে রূপ নেয়। সেই অন্ধকার যেন অমাবস্যার চেয়েও গভীর হয়ে ওঠে। পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন এসপিল।

সে সময়ে মেডিকেল টিম এসে ওঠানোর চেষ্টা করে এসপিলকে। ব্যর্থ হয়ে দেয়া হয় ডিফিব্রিলেটর (হৃদস্পন্দন স্বাভাবিক করতে বুকে বৈদ্যুতিক শক)। তাতেও ঘুম ভাঙেনি তরুণ এই গোলরক্ষকের। হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসপিলের নিথর দেহ। সেখানেই মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসে।

এসপিলের মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক খবরে বলা হয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। উইনকেল স্পোর্ট বি এর পরিচালক প্যাট্রিক রোটসার্ট বলেছেন, ‘এই ঘটনা আমাদের জন্য একটি ট্র্যাজেডি হয়ে এসেছে। এসপিল ক্লাবকে খুব ভালোবাসতেন। এটা সত্যিই একটি কঠিন আঘাত।’

ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এই প্রথম না। এর আগে ২০০৬ সালে কাজাখস্তান প্রিমিয়ার লিগে ম্যাচে প্রাণ যায় ব্রাজিলের ফুটবলার নিল্টন মেন্দেজের। ২০০৩ সালে কলম্বিয়ার বিপক্ষে খেলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্যামেরুনের খেলোয়াড় মার্ক ভিভিয়ান ফো। ১৯২৭ সালে নিউমোনিয়ার কারণে ম্যাচ চলাকালে মারা যান ইংলিশ ফুটবলার স্যাম উইনি। ১৯০৭ সালে হেড দিয়ে মারা যান ম্যানচেস্টার ইউনাইটেডের টমি ব্লাকস্টক।

সতীর্থের সঙ্গে ঝগড়া করায় নেইমারকে রাখবে না পিএসজি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

জুন 13, 2026
চুরি

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড দলের ভ্যান থেকে বুট ও বল চুরি

জুন 13, 2026
বিশ্বকাপ

ঘরে বসেই দেখুন বিশ্বকাপ ২০২৬, জানুন কোথায় সম্প্রচার হবে

জুন 13, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

চুরি

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড দলের ভ্যান থেকে বুট ও বল চুরি

বিশ্বকাপ

ঘরে বসেই দেখুন বিশ্বকাপ ২০২৬, জানুন কোথায় সম্প্রচার হবে

মেরেছে

‘ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে’

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় পুলিশের সোর্স গ্রেফতার

ক্রিকেটার নাঈম হাসান

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, তিন পুলিশ সদস্য ক্লোজড

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa