Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ক্ষতিপূরণ পাচ্ছেন মালয়েশিয়া না যেতে পারা কর্মীরা
জাতীয়

ক্ষতিপূরণ পাচ্ছেন মালয়েশিয়া না যেতে পারা কর্মীরা

By Tarek HasanJune 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত ৩১ মে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ দিন ছিল। এদিন সব প্রক্রিয়া শেষ করেও দেশটিতে যেতে পারেনি অনেকে। যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে আবার ধোঁয়াশা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মীদের সংখ্যা ১৭ হাজার বলা হলেও তা ৫ থেকে ৬ হাজারের বেশি হবে না বলে দাবি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।

মালয়েশিয়ায় কর্মী

Advertisement

এদিকে, দেশটিতে যেতে না পারা কর্মীদের তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ঈদের ছুটির আগে এই কার্যক্রমে প্রায় তিন হাজার কর্মী সাড়া দিয়েছে। আবার কোনো কোনো এজেন্সি দেশটিতে যেতে না পারা কর্মীদের ক্ষতিপূরণ দিতে শুরু করেছে।

শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কর্মীদের সংখ্যা যতই হোক না কেন, সবাইকে অর্থ ফেরত দেয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। কিছু কিছু এজেন্সি যেতে না পারা কর্মীদের অর্থ ফেরত দেয়া শুরু করেছে বলে শুনতে পেরেছি। এটি আশাব্যঞ্জক।

বায়রা নেতাদের দাবি, কর্মীদের পাঠাতে না পারার বিষয়ে এজেন্সির কোনো দায় নেই। দেশটি শেষ মুহুর্তে ই-ভিসা দেয়ায় সব প্রক্রিয়া শেষ করে বিমানের টিকিটের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, ইতোমধ্যে কর্মীদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিছু কর্মীদের টাকা পরিশোধও করা হয়েছে। ঈদের পরে এই প্রক্রিয়া ব্যাপক আকারে শুরু করা হবে। আগামী এক মাসের মধ্যে সব শ্রমিকের টাকা পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

রুহুল আমিন স্বপন আরও বলেন, দেশটির কর্তৃপক্ষ একদিকে ই-ভিসা ও কলিং ভিসা এক্সটেনশন করেছে। তাছাড়া মালয়েশিয়া প্রবেশের সময়সীমা শেষ হওয়ার আগের দিনও তারা ভিসা ইস্যু করেছে। এর ফলে শেষ দুই-তিনদিনে যেসব কর্মী ভিসা পেয়েছে, তারা বিএমইটি সম্পন্ন করতে করতে টিকিট শেষ হয়ে গেছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, এখানে দেশি-বিদেশি এক ধরনের চক্র কাজ করে। বাংলাদেশ নিয়ে সবসময় নেতিবাচক সংবাদ প্রকাশ হলে মালয়েশিয়া সরকারের কাছে ভুল বার্তা যেতে পারে। এক্ষেত্রে প্রকৃত সত্য বের করে আনতে হবে।

অভিবাসন বিষয়ক পার্লামেন্টারি (ককাস) জানিয়েছে, যেতে না পারা শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠাতে কূটনৈতিক উদ্যোগ নেয়া হবে। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বায়রার সাথে বৈঠক করার কথাও জানায় সংস্থাটি।

গরুর মাংসের ভর্তা তৈরির সহজ রেসিপি

ককাসের চেয়ারম্যান তানভীর শাকিল জয় বলেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আর্থিক, সামাজিক ও মানসিক ক্ষতি হয়েছে। এই ক্ষতি শুধু অর্থ দিয়ে পরিশোধ করা যাবে না। এজন্য বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এমন পরিস্থিতির জন্য যারা দায়ী বা কারও গাফিলতি থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

June 26, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

June 26, 2026
PM

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

June 26, 2026

Latest News

wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

PM

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

Storm

১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

Mahdi Amin

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন : মাহদী আমিন

Bazar

রাজধানীর বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত

স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

ফাটল

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa