স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে রান করাটা কখনো সবচেয়ে কঠিন কাজ। একজন বোলার যখন ব্যাট করতে নামেন তখন এই ব্যাটিংটাই যেন পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য কাজ হয়ে ওঠে। এর প্রমাণ হিসেবে আছে হরেক রকমের রেকর্ড। ব্যাট হাতে এমনই এক লজ্জার বিশ্ব রেকর্ডের মালিক বাংলাদেশের নাহিদ রানা!

ক্রিকেট

Advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে নাহিদ রানার অভিষেক হয় ২০২১-২২ মৌসুমের জাতীয় লিগে। সেবার তিনি খেলেছিলেন রাজশাহীর হয়ে। ১৬ ম্যাচের ক্যারিয়ারে ২১ বার ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। তবে মাত্র তিন ইনিংসে রান পেয়েছেন রানা। এই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১১ রান। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর প্রথম ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন রানা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয়নি তাকে।

বিকেএসপিতে পরের ম্যাচে ঢাকা মহানগরের বিপক্ষে রাজশাহীর প্রথম ইনিংসে ৩ বলে ৪ রান করার পথে একটি বাউন্ডারিও মারেন তিনি। সিলেটে টেস্ট অভিষেকে দুই ইনিংসে কোনো রান পাননি রানা। প্রথম ইনিংসে ৮ বলে ০ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসে ফিরেছেন অষ্টম বলেই। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে টানা ১৮ ইনিংসে রানের দেখা পাননি রানা।

নিজের পরের মৌসুমে রাজশাহীর প্রথম ম্যাচে একবার ব্যাটিং করে ৩ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচেও একবার ব্যাটিং করে ৪ রান করেন রানা। এরপর লিগ, কিংবা জাতীয় দল মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ১৮ ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ২১ বছর বয়সী এই পেসার। ২২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ইংল্যান্ডের মার্ক রবিনসন ১৯৯০ সালে টানা ১২ ইনিংসে রান করতে পারেননি।

এবার দেখা মিলল জীবন্ত মান্নার

১৮ ইনিংসে ৬ বার অপরাজিত থাকা রানা টানা সর্বোচ্চ ৫ ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড টানা ৬ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ১২ জন ক্রিকেটার। এই তালিকায় রয়েছে বাংলাদেশি একজনের নামও। সিলেটের পেসার ইমরান আলী ২০১৭-১৮ ও ২০১৯-২০ মৌসুম মিলিয়ে টানা ছয় ইনিংসে ‘ডাক’ মেরেছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রানহীন ইনিংসের মালিক:

ইনিংস ব্যাটসম্যান দেশ মৌসুম
১৮ নাহিদ রানা বাংলাদেশ ২০২২/২৩–২০২৩/২৪
১২ মার্ক রবিনসন ইংল্যান্ড ১৯৯০
১১ ফয়সাল ইয়াসিন পাকিস্তান ২০১৩/১৪–২০১৪/১৫
১১ মোহাম্মদ দিলশাদ শ্রীলঙ্কা ২০১৪/১৫–২০১৬/১৭
১১ খালেদ আহমেদ বাংলাদেশ ২০২১/২২–২০২২

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.