স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। আর এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। আর সেটি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে অংশ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।

Sakib

Advertisement

যদিও এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডে প্রথম ভাগ বসান ভারতের রোহিত শর্মা।

২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুজন ক্রিকেটার অংশ নিয়েছেন। রোহিত ও সাকিব সেই কৃতিত্ব অর্জন করলেন।

তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডুয়ানে ব্রাভো। মাহমুদউল্লাহ ও ওয়ার্নার এই বিশ্বকাপেও আছেন। এটি তাদের ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন রোহিত ও সাকিব। রোহিত ২০ ওভারের বিশ্বকাপে ৪০টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা সাকিব খেলেন ৩৭টি ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত (১,০১৫) রান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ৪৭টি উইকেট নিয়ে বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন সাকিব।

সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন যেসব তারকা-
১. রোহিত শর্মা : নয়টি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
২. সাকিব আল হাসান : নয়টি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
৩. মাহমুদউল্লাহহ : আটটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২৪)।
৪. ডেভিড ওয়ার্নার : আটটি (২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
৫. ক্রিস গেইল : সাতটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১)।

দৈনিক মাত্র ৬ ঘণ্টা কাজ, মাসে ৫ লাখ টাকা বেতনেও মিলছে না শ্রমিক

৬. ডুয়ানে ব্রাভো : সাতটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১)।
৭. মুশফিকুর রহিম : সাতটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.