Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বকাপ আয়োজনে যত টাকা খরচ করলো কাতার
খেলাধুলা ফুটবল

বিশ্বকাপ আয়োজনে যত টাকা খরচ করলো কাতার

By Shamim Rezaনভেম্বর 19, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : কোষাগারে বিলিয়ন বিলিয়ন ডলার। তাই ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে ভয় পায়নি কাতার। ২০১০ সালে ফিফার থেকে আয়োজক স্বত্ত্ব পাওয়ার পরই কাতার ঘোষণা দেয়, বিশ্বকে তাক লাগিয়ে দেবেন তারা। কথা মতো কাজ তাদের। ১২ বছরের ব‌্যবধানে কাতারকে পাল্টে ফেলেছে আয়োজকরা। এজন‌্য খরচ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। সংখ‌্যাটা কতো? এ নিয়ে আগ্রহের শেষ নেই।

কাতার বিশ্বকাপ

Advertisement

মধ‌্যপ্রাচ‌্যের দেশটি এ যাবৎকালের সবচেয়ে ব‌্যয়বহুল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। গণমাধ‌্যমে এসেছে, কাতার বিশ্বকাপ আয়োজনের জন‌্য ২২০ বিলিয়ন ডলার খরচ করেছে। ৩২ দলের এই প্রতিযোগিতা রোববার থেকে শুরু হচ্ছে। পর্দা নামবে ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ আয়োজনের জন‌্য কাতারের সবচেয়ে বেশি খরচ হয়েছে অবকাঠামো নির্মাণে। নতুন করে ছয়টি স্টেডিয়াম নির্মাণ করেছে আয়োজকরা। সংস্কার করেছে দুটি স্টেডিয়াম। খেলোয়াড়দের প্রস্তুতির জন‌্য বানাতে হয়েছে অনুশীলনের জায়গা। সেসব আধুনিকিকরণেও ব‌্যয় হয়েছে মোটা অঙ্কের টাকা।

ফিফার কাছে যে পরিকল্পনা কাতার দিয়েছিল তাতে বলা হয়েছে শুধু ফুটবলের অবকাঠামো নির্মাণে ৪ বিলিয়ন ডলার খরচ করবে তারা। কিন্তু আদতে খরচ করেছে ৬.৫ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলার। ইউএস স্পোর্টস ফাইন্যান্স কনসালটেন্সি ফ্রন্ট অফিস স্পোর্টসের মতে, বাকি প্রায় ২১০ বিলিয়ন ডলার বিমানবন্দর, নতুন রাস্তা, হোটেলসহ উদ্ভাবনী হাব এবং অত্যাধুনিক পাতাল পরিবহনের উন্নয়নে ব‌্যয় করেছে কাতার।

শুধুমাত্র দোহাতেই, ‘দ্য পার্ল’ নামে আবাসন কমপ্লেক্সে ১৫ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং দোহা মেট্রোতে খরচ হয়েছে ৩৬ বিলিয়ন ডলার। রাশিয়ার নিউজ এজেন্সি টাসের মতে, কাতারের অর্থমন্ত্রী স্বীকার করছেন প্রতি সপ্তাহে অন্তত ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছে অবকাঠামো নির্মাণে।

সব মিলিয়ে যে ২২০ বিলিয়ন ডলার খরচের কথা বলা হচ্ছে তা কতোটুকু সত‌্য তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। তবে কাতার যে এরচেয়েও বেশি খরচ করতে পারে সেই ধারণা আছে সবারই। আগের বছরগুলোর তুলনায় বিশ্বকাপ আয়োজনের খরচ বহুগুণে বাড়িয়েছে কাতার। ২০১৮ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন‌্য রাশিয়া ১১.৬ বিলিয়ন ডলার খরচ করেছিল। ব্রাজিল ২০১৪ সালে করেছিল ১৫ বিলিয়ন ডলার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের খরচ ছিল ৩.৬ বিলিয়ন ডলার। এর আগে জার্মানি ২০০৬ সালে ৪.৩ বিলিয়ন ডলার, জাপান ২০০২ সালে ৭ বিলিয়ন ডলার, ফ্রান্স ১৯৯৮ সালে ২.৩ বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছিল।

কাতার এমনি এমনিতেই তো কাড়ি কাড়ি ডলার খরচ করেনি। মহা আয়োজন থেকে লাভ করতে পারবে সেই হিসেব কষেই মাঠে নেমেছে তারা। আট স্টেডিয়ামে ফুটবল তারকাতের পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকবেন সমর্থকরা। ফিফা জানিয়েছে, আট স্টেডিয়ামে মোট তিন মিলিয়ন টিকিট তারা বিক্রি করেছে। শুধু টিকিট বিক্রি থেকেই ফিফা রেকর্ড রেভেনিউ পেতে পারে। রাশিয়া বিশ্বকাপে টিকিট বিক্রি থেকে ফিফার আয় ছিল ৫.৪ বিলিয়ন ডলার। এবার সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই রিপোর্টে এসেছে। এর পেছনে কারণ, ম‌্যাচ টিকিটির দাম বৃদ্ধি।

জার্মানির ক্রীড়া ক্রোড়পত্র আউটফিটার এক গবেষণায় বলেছে, ২০১৮ সালের টিকিটের থেকে ৪০ শতাংশ বেশি দামে কাতার বিশ্বকাপের টিকিট কিনেছে দর্শকরা। ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম পড়েছে ৬৮৪ পাউন্ড। সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড ছাড়িয়ে। এছাড়া ম‌্যাচপ্রতি গড় টিকিটের মূল‌্য ২৮৬ পাউন্ড, রাশিয়া বিশ্বকাপে যা ছিল ২১৪ পাউন্ড।

কিলার স্পোর্টসের ভাষ‌্যমতে, ‘শেষ ২০ বছরে সবচেয়ে বেশি টিকিটমূল‌্য দিয়ে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন সমর্থকরা। ফাইনালে যারা টিকিট পেয়েছেন তারা শেষ চার বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি অর্থ খরচ করছে।’

এবার নায়ক হিসেবে দেখা যাবে আমির খানের সেই দার্শিলকে

ধারণা করা হচ্ছে, শুধু টিকিট থেকেই ২০ বিলিয়ন ডলার আয় করবে আয়োজকরা। এছাড়া ২ লাখ ৪০ হাজার হসপিটালিটি প‌্যাকেজ বিক্রি করেছে আয়োজকরা। এছাড়া ব্রডকাস্টটিং স্বত্ব, স্পন্সর স্বত্ব থেকেও বিশাল আয়ের সম্ভাবনা রয়েছে কাতারের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

জুন 19, 2026
Latest News
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa