২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তদের জন্য অবিশ্বাস্য এক চাকরির সুযোগ নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। বিশ্বের শীর্ষ চাকরি প্ল্যাটফর্ম ‘ইনডিড’-এর সঙ্গে যৌথভাবে তারা ঘোষণা করেছে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামের বিশেষ একটি পদ।

Worldcup

Advertisement

এই চাকরিতে নির্বাচিত ব্যক্তি পাবেন ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা), আর তার মূল কাজ হবে ২০২৬ বিশ্বকাপের সব কটি (১০৪টি) ম্যাচ দেখা।

বিশেষ এই চাকরির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, নির্বাচিত ব্যক্তিকে ম্যাচগুলো দেখতে হবে নিউইয়র্কের টাইমস স্কয়ারের মাঝখানে তৈরি করা কাস্টম গ্লাস কিউব (কাচঘেরা ঘর) থেকে।

ফক্স-এর অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ানে’ সব ম্যাচ উপভোগ করবেন তিনি। পুরো সেটআপটিকে বলা হচ্ছে ‘ড্রিম ভিউয়িং স্পেস’।

ফক্স স্পোর্টসের-এর মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিব বলেন, ‘এই বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট। তাই আমরা এমন একজন ভক্ত খুঁজছি, যিনি প্রতিটি গল্প, প্রতিটি জাতি এবং প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তকে উদযাপন করবেন।’

নির্বাচিত ব্যক্তিকে ম্যাচ দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় থাকতে হবে। বিভিন্ন ওয়াচ পার্টি ও ফ্যান এনগেজমেন্ট কনটেন্ট তৈরি করে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে হবে সমর্থকদের মাঝে।

ইনডিড-এর চিফ মার্কেটিং অফিসার জেমস হোয়াইটমোর বলেন, ‘মানুষকে দ্রুত চাকরি খুঁজে দিতে এবং নিয়োগদাতাদের সঠিক কর্মী পেতে সহায়তা করাই আমাদের কাজ। ফক্স স্পোর্টস-এর সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্যকেই নতুনভাবে তুলে ধরছে।’

এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের নিজেদের ‘ইনডিড প্রোফাইল’ তৈরি বা আপডেট করতে হবে। পাশাপাশি একটি ছোট ভিডিও জমা দিতে হবে, যেখানে ব্যাখ্যা করতে হবে কেন তিনিই এই চাকরির জন্য আদর্শ ব্যক্তি।

আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ মে পর্যন্ত।

নির্বাচিত ব্যক্তি বিশ্বকাপেরে এক সপ্তাহ আগে ৬ জুন কাজ শুরু করবেন। দায়িত্ব শেষ হবে ২৬ জুলাই, টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর।

তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে ফক্স-এর নিউইয়র্ক ইয়ানকিস বনাম বোস্টন রেড সক্স বেসবল ম্যাচ সম্প্রচারের সময়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ফক্স ডিরেক্ট টু কনজ্যুমার বিভাগের সিএমও ব্রায়ান বোরকোস্কি বলেন, ‘এটি একটি আইকনিক আয়োজন। আমরা চাই একজন নিবেদিতপ্রাণ ফুটবল ভক্তের চোখ দিয়ে পুরো বিশ্বকাপের উত্তেজনা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.