Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ থেকে খালাস পেতে ১৯ বছর
আইন-আদালত

২ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ থেকে খালাস পেতে ১৯ বছর

By Tarek HasanJuly 7, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ১৯ বছর আগে রাজধানীর পল্লবীর রূপনগরে দুই হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সুজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর আগে তাকে দুই বছরের জন্য দণ্ডিত করা হয়েছিল।

হাইকোর্ট

২০২৩ সালের ৯ মার্চ রায়টি দিয়েছেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি এই রায়টি প্রকাশ করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আশেক মোমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট লাকী বেগম ও ফেরদৌসী আক্তার।

আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৩০ মে রুপনগর আবাসিকে একটি চা দোকানে সুজন নামে এক ব্যক্তি দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। অপর আসামি সায়েম তাকে এই চাঁদার জন্য পাঠিয়েছিলেন। টাকা না দিলে দোকান ভাঙচুর করার হুমকি দিয়ে চলে যান তিনি। পরে ১ জুন ফের চাঁদা দাবি করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি টহল দল গন্ডগোল শুনে বাদীর দোকানে যায়। ঘটনা শুনে আসামি সুজনকে আটক করা হয়। পরে দোকানদার পল্লবী থানায় এজাহার করেন। এ মামলায় দুই আসামির বিরুদ্ধে ২০০৫ সালের ১২ জুন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

তবে আসামিপক্ষের দাবি, বাদী ও আসামি পূর্ব পরিচিত। দোকান পরিচালনার জন্য সুজনের কাছ থেকে বাদী দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইতে গেলে তর্ক বিতর্ক হয় এবং মিথ্যা মামলা করেন ওই দোকানি।

এ মামলার বিচার শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার আদালত-৪) ২০০৫ সালের ২৮ আগস্ট অভিযুক্তকে কারাদণ্ড দেন। রায়ে সায়েমকে খালাস দিয়ে সুজনকে দুই বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিলের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে রিভিশন দায়ের করেন।

শুনানি শেষে ২০২৩ সালের ৯ মার্চ রায় দেন হাইকোর্ট।

রায়ে রিভিশন হাইকোর্ট বিচারিক আদালত ও আপিল আদালতের রায় বাতিল করে করেন এবং সুজনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে খালাস দেন।

বরিশালের নদীতে ধরা পড়ছে বড় আকারের ইলিশ

রায়ে উচ্চ আদালত বলেন, ২ নম্বর সাক্ষী বলেছেন তিনি এ ঘটনা দেখেননি। তারও দোকান আছে এবং তার দোকানে অভিযুক্ত ব্যক্তি কোনো চাঁদা দাবি করেননি। যে চাঁদাবাজ সে তো সব দোকান থেকে চাঁদা দাবি করবে। কিন্তু এ ক্ষেত্রে অভিযুক্ত শুধু বাদীর দোকান থেকে চাঁদা চাওয়া অন্য কিছু প্রমাণ করে। ৩ নম্বর সাক্ষী বৈরী ঘোষণা করা হয়েছে। ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘটনাস্থলে অভিযুক্তকে দেখেছেন মর্মে উল্লেখ করেননি।

সার্বিক পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, প্রসিকিউশন অভিযোগ প্রমাণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। বাদী অভিযুক্তকে হয়রানি করার হীনমানষে অত্র মিথ্যা মামলাটি করেছেন। তাই দিনাজপুর নিবাসী সুজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৯ ২ অভিযোগ আইন-আদালত খালাস চাঁদা টাকা থেকে দাবির পেতে বছর হাইকোর্ট হাজার
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

February 1, 2026
পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

January 29, 2026
গান বাংলার তাপস

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

January 29, 2026
Latest News
আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

গান বাংলার তাপস

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Golap

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সাদ্দাম যশোর

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম

পিএসসি

পিএসসির সাবেক সেই ড্রাইভারের ছেলে সিয়াম গ্রেপ্তার

Court

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Salman

জুলাই হত্যাকাণ্ড : সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আনিসুল-সালমান

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

হাইকোর্ট

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি : হাইকোর্ট

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.