Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের তরুণরা চাকরি খুঁজবেন না, চাকরির ক্ষেত্র তৈরি করবেন: আইসিটি প্রতিমন্ত্রী
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

দেশের তরুণরা চাকরি খুঁজবেন না, চাকরির ক্ষেত্র তৈরি করবেন: আইসিটি প্রতিমন্ত্রী

By Saiful IslamMay 29, 20222 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উপহার। এ প্রতিষ্ঠান থেকে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে বসেই ইউরোপ ও আমেরিকার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করবেন। নিজেরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবেন। ডিজিটাল বাংলাদেশের তরুণেরা এখন চাকরি খুঁজবেন না, তাঁরা চাকরির ক্ষেত্র তৈরি করবেন।
দেশের তরুণরা চাকরি খুঁজবেন না, চাকরির ক্ষেত্র তৈরি করবেন: আইসিটি প্রতিমন্ত্রী

Advertisement

রোববার (২৯ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড় এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। উপজেলা সদরে দুর্গা নারায়ণ (ডিএন) পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, তারুণ্যের মেধা ও প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণেরা চাকরি করবেন না, তাঁরা চাকরির ক্ষেত্র তৈরি করবেন। দেশের তরুণদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল করতে ব্রেন চাইল্ড শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, স্কুল অব ফিউচার, ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টারসহ দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে দেশের মেধাবী তরুণেরা চতুর্থ শিল্পবিপ্লবের রোবোটিকস প্রযুক্তি, আইওটি, সাইবার সিকিউরিটি টুলস তৈরি করে বিদেশে রপ্তানি করবেন। সরকার সেই সুযোগ তৈরি করতে নিরলস কাজ করছে।

আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের মধ্যে প্রযুক্তি খাতে ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ সময়ের মধ্যেই এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয় হবে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন ভূমি কার্যালয়, পুলিশ স্টেশন, কমিউনিটি ক্লিনিকগুলোকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হচ্ছে। সারা দেশে ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে অপটিক্যাল ফাইবারের আওতায় আনা হবে। ২০২৫ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে।
দেশের তরুণরা চাকরি খুঁজবেন না, চাকরির ক্ষেত্র তৈরি করবেন: আইসিটি প্রতিমন্ত্রী
ঘিওর উপজেলার পঞ্চরাস্তা মোড় এলাকায় ২ একর জমির ওপর ৮৫ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এসএসসি ও এইচএসসি পাস করা তরুণ-তরুণীরা এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক এ কে এম আবদুল্লাহ খান, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের পরিচালক হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম প্রমুখ।

দক্ষিণাঞ্চলের দুই বিভাগ এক হচ্ছে বেকুটিয়া সেতু, উদ্বোধনের জন্য প্রস্তুত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa