Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইউটিউব দেখে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফল হাসেম আলী
বিভাগীয় সংবাদ রংপুর

ইউটিউব দেখে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফল হাসেম আলী

By Shamim RezaAugust 5, 20234 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এই প্রথম বাণিজ্যিকভাবে বিদেশী প্রজাতির লাল রঙের আঙ্গুরের চাষাবাদ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা হাসেম আলী। দুই বিঘা আবাদি (কৃষি) জমিতে টানা দেড় বছর অক্লান্ত পরিশ্রম করে বিদেশী প্রজাতির আঙ্গুরের চাষাবাদ করে ব্যাপক প্রশংসায় ভাসছেন কৃষি উদ্যোক্তা হাসেম আলী (৪৮)।

লাল রঙের আঙ্গুর

এই প্রথম বারের মতো আবাদি জমিতে আঙ্গুর উৎপাদন করে স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় অধিক লাভের আশা করছেন কৃষি উদ্যোক্ত হাসেম আলী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা আজোয়াটারী এলাকার কৃষি উদ্যেক্তা হাসেম আলী অনেক স্বপ্ন নিয়ে দুই বিঘা সমতল জমিতে বাণিজ্যিকভাবে বিদেশী প্রজাতির আঙ্গুরের চাষাবাদ করে। টানা দ্ইু বছর আঙ্গুরের পরিচর্চা করে সফলতা এনেছেন তিনি। এখন তার বাগানে ২০০ থেকে ২৫০টি আঙ্গুরের গাছ সবুজে ভরে গেছে চারিদিক।

প্রথম পর্যায়ে প্রায় ৪০টি আঙ্গুর গাছে ফলন আশায় এলাকায় ব্যাপক চমক সৃষ্টি করেছেন। ফলে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষজন আঙ্গুরের বাগান দেখতে ভিড় করছেন। জেলা-উপজেলা জুড়ে কমলা, মাল্টাসহ বিভিন্ন ফলের বাগান থাকলেও বাণিজ্যিকভাবে এই আঙ্গুরের বাগানটি এই প্রথম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়।

আঙ্গুর ছাড়াও তার বাগানে দেশি-বিদেশী বিভিন্ন জাতের প্রায় দুই শতাধিক ফলের গাছ রয়েছে। এ অঞ্চলের মাটিতে আঙ্গুরের চাষাবাদের উপযোগী হওয়ায় সফল কৃষি উদ্যোক্তা হাসেম আলীর আঙ্গুর বাগানের সফলতা দেখে অনেকেই তার বাগান থেকে ৩০ থেকে ৪০ প্রকার জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে আঙ্গুর বাগান করতে উৎসাহী হচ্ছেন।

কৃষি উদ্যোক্তা হাসেম আলী জানান, কিভাবে আঙ্গুরের চাষাবাদ করে সেটি ইউটিউবে দেখে আমার এক সহযোদ্ধা ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন আমাকে সহযোগীতা করেন। তার মাধ্যমেই রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ থেকে বাইকুনর, গ্রীনলং, একেলো, এনজেলিকাসহ প্রায় ৩০ প্রজাতির উন্নত জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে দুই বছর আগে দুই বিঘা জমিতে বড় বড় টপের মাধ্যমে চাষাবাদ করেছি। তবে আঙ্গুরের বাগান দেওয়ায় এলাকার মানুষজন হাসি-তামাশা করতো। কোন ভাবেই এই মাটিতে আঙ্গুরের চাষ হবে। তবে কখনও হতাশ হয়নি। আমার স্বপ্ন নিয়ে এগিয়েছি।

গত বছর কয়েকটি গাছে ফলন আশায় আমার কাছে কিছুটা বিশ্বাস এসেছে, যে আমার স্বপ্ন পুরণ হতে চলছে। আল্লাহের অশেষ কৃপায় এ বছর প্রায় ৪০টি গাছের থোঁকায় থোঁকায় আঙ্গুর ধরায় আমার মন ভরে গেছে। আমিও কোন ভাবেই বিশ্বাস করতে পারছি না যে এভাবে গাছে গাছে ফলন আসবে। সব বাঁধা পেরিয়ে ৩০০ টাকা কেজি দরে দেড় মন আঙ্গুর বিক্রি করতে পেরেছি। কয়েকদিনের মধ্যে আরও দেড় মন আঙ্গুর বিক্রি করতে পারবো।

এ পর্যন্ত আঙ্গুর চাষে খরচ হয়েছে প্রায় ১২ লাখ টাকা। দেড় মন আঙ্গুর ও বিভিন্ন জাতের আঙ্গুরের চারা বিক্রি করে এযাবদ পর্যন্ত ৫ লাখ টাকা এসেছে। প্রতিদিন শতশত আঙ্গুরের চারা ৩০০ টাকা থেকে ১ হাজার ৫০০ পিস বিক্রি করেছেন তিনি।

এছাড়াও স্থানীয়রাসহ যারা আমার বাগানের আঙ্গুর দেখতে এসেছেন তারাও আঙ্গুর খেয়ে মুগ্ধ হয়েছেন। আগামী বছর সবগুলো গাছে আঙ্গুর আসলে তা ফুলবাড়ী উজেলাসহ জেলার বিভিন্ন হাট-বাজারে চাহিদা মেটানো সম্ভব হবে বলে আমার বিশ্বাস।

লালমনিরহাট জেলা সদর থেকে আঙ্গুরের বাগান দেখতে দর্শনার্থী এস দিলীপ রায় জানান, ফেসবুকে আঙ্গুরের বাগান দেখে বাস্তবে কৃষি উদ্যোক্তা হাসেম আলীর আঙ্গুরের বাগান দেখতে এসেছি। আবাদি জমিতে এরকম সুন্দর একটি আঙ্গুরের বাগান দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছে। সেই সাথে ক্ষেতের তাজা আঙ্গুর খেয়ে দেখলাম খুবই মিষ্টি ও সু-স্বাদ।

তিনি আরও জানান, আমার জানা মতে উত্তরঞ্চলের কোন জেলায় বাণিজ্যিকভাবে আঙ্গুরের চাষাবাদ নেই। এটি কুড়িগ্রাম জেলাসহ উত্তরঞ্চলের প্রথম আঙ্গুরের বাণিজ্যিকভাবে চাষাবাদ। এই আঙ্গুরের বাগানটি উত্তরঞ্চলের মানুষের মনে অনুপ্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: নিলুফা ইয়াছমিন জানান, এই কৃষি উদ্যোক্তা হাসেম আলী আবাদি জমিতে আঙ্গুরের চাষাবাদ করে ফুলবাড়ীসহ কুড়িগ্রাম জেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। আবাদি জমি হলেও বেলে-দোঁয়াশ মাটি হওয়ায় আঙ্গুরের ফলন ও খেতে সু-স্বাস হয়েছে। এই প্রথম এই ফুলবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করায় অনেকেই এক নজর দেখার জন্য ছুটছেন ওই উদ্যোক্তার পাশে। অনেকেই তার কাছে বিভিন্ন জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে আঙ্গুরের বাগান লাগাচ্ছেন।

জেলা-উপজেলা কৃষিবিভাগ পাশে থেকে কৃষি উদ্যোক্তা হাসেম আলীসহ যে সকল চাষি আঙ্গুরের চাষ করেছেন তাদেরকে সব ধরণের সহযোগীতা করা হবে।

অশান্তির বিয়ের চেয়ে ডিভোর্স ভালো : তসলিমা নাসরিন

তিনি আরও জানান, এখন থেকে বেকার যুবক-যুবতিরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে আর্থিকভাবেও সচ্ছলতা ফিরে আসবে বলে আমার বিশ্বাস।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আঙ্গুর আলী ইউটিউব চাষে দেখে বাণিজ্যিকভাবে বিভাগীয় রংপুর লাল রঙের আঙ্গুর সফল সংবাদ হাসেম
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.