জুমবাংলা ডেস্ক : ‘ছাত্ররা ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। তারা করতেই পারে, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে ধারণ করি। যদি জাতি একটা সুস্থ রাস্তায় ওঠে এটা হবে তাদের ত্যাগের ফসল’ এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। খবর বিবিসি’র।

Jamat

Advertisement

১৩ বছর পর রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর বলেন,‘তাদের অধিকার আছে এ ধরনের কিছু বলার। রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন ছাত্রদেরও শোনেন। কথা দিয়েছেন, এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।’

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,‘বিষয়টা আদালতের বিষয়। যখন দেশে একটা ডেডলক চলছিল ওই সময় আমাদের সিনিয়র আইনজীবী সময় চেয়েছিলেন। এখানে আইনের সুযোগ আছে। এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে কীভাবে শান্তিপূর্ণ করা যায় সেটা আমাদের বিষয়।’

খালেদা জিয়া জনসম্মুখে কবে আসবেন জানা গেল

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার সুযোগ নেই বলে মন্তব্য করেন শফিকুর। তিনি বলেন,‘অন্তর্বর্তী বলেন, কেয়ারটেকার বলেন এটা নিয়ে বেশি হোমওয়ার্ক করার দরকার পড়বে না। যদিও আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আইন জনগণের জন্য। প্রয়োজনে আবার সংশোধন করা যাবে। কাজ করছি দুই একদিন সময় লাগবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.