Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ইউনূস সরকারকে আরও দুই বছর দেখি কী করে : ভিপি নূর
রাজনীতি

ইউনূস সরকারকে আরও দুই বছর দেখি কী করে : ভিপি নূর

By Shamim Rezaনভেম্বর 22, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর দেখার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি। কাজেই আমরা অন্তত আরও দুয়েক বছর প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখি কী করে।

VP

Advertisement

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে চট্টগ্রামের লালদীঘি মাঠে জেলা গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না মন্তব্য করে নুরুল হক নূর বলেন, নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। ৫৩ বছরের রাষ্ট্র ব্যবস্থা ‘ব্যর্থ এবং অকার্যকর’ হয়েছে বিধায় এই জুলাই বিপ্লবে ছাত্র-জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে।

আগে সংস্কার, পরে নির্বাচন’ এই অবস্থানের কথা তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক এই ভিপি বলেন, শুধু একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না। রাতারাতি নির্বাচন হলে ব্যবস্থার পরিবর্তন হবে না।

কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব বা দলের ডাকে ছাত্র-জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি মন্তব্য করে তিনি বলেন, ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে, ছাত্রদের সেই দাবির সঙ্গে যারা সংহতি জ্ঞাপন করেছিল, তাদের ওপর ক্রমাগত অত্যাচার-নির্যাতন, হামলা, গুলি, হত্যাযজ্ঞ সেগুলোর কারণে মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল।

আন্তর্জাতিক পরিচিতি কাজে লাগিয়ে দেশের ‘ভঙ্গুর’ অর্থনীতিকে ইউনূস দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন, তবে সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে ‘ব্ল্যাংক চেক’ দেবেন না জানিয়ে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা বলেন, আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন, গণবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে।

বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একটি বিদেশি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় নুর বলেন, আপনারা বলেছেন, দুয়েকটি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ আগামী নির্বাচনের অংশগ্রহণ করুক। ছাত্র-জনতার রক্তের ওপর পা দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা কি আঙুল চুষব?

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম যারাই মুখে নিবে তাদেরকে প্রতিহত করতে হবে। সোজা কথা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দিলে ‘প্রতিরোধ’ গড়ে তোলা হবে।

৩০ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করবের জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিব না। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের সময় সংগঠনের বিচারের বিধান না রাখায় সমালোচনাও করেন গণঅধিকার পরিষদের এই নেতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

জুন 20, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

জুন 19, 2026

Latest News

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa