Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পটল মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিলেন জরিফ শেখ
বিভাগীয় সংবাদ রংপুর

পটল মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিলেন জরিফ শেখ

By Saiful IslamJune 9, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মিষ্টি পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। পছন্দের এ তালিকায় বড়দের চেয়ে এগিয়ে ছোটরা। বিশেষ করে শিশুরা মিষ্টি ছাড়া অন্য স্বাদের খাবার খেতেই চায় না। শাক-সবজির ধারে কাছেও যেতে চায় না অনেকে। সে কারণে শিশুদের পুষ্টির ঘাটতি নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা।

তাদেরই একজন জরিফ শেখ। তিনি একজন প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী। সবার মতো তার পরিবারের শিশুরাও মিষ্টি ছাড়া কিছু খেতে চায় না। তাই মিষ্টির মধ্য দিয়ে কি করে তাদের পুষ্টিকর শাক-সবজি খাওয়ানো যায়, এমন চিন্তা থেকেই জরিফ আবিষ্কার করে ফেলেছেন পটল মিষ্টি।

বুধবার (৭ জুন) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শেখ দই ঘরের স্বত্বাধিকারী জরিফ শেখ বলেন, যে স্বপ্ন থেকে পটল মিষ্টি তৈরি করেছি, সে প্রত্যাশা অনেকটা সফল হয়েছে। প্রথমে বানানোর পর বাড়ির লোকজনকে খাইয়েছি। তাতে শিশুসহ সবার প্রশংসা পেয়েছি। পরে দোকানে বিক্রি শুরু করেছি।

এরপর যা ঘটেছে, তাতে রীতিমতো অবাক জরিফ শেখ। বিষয়টি ভাইরাল হওয়ায় নিজ জেলা তো বটেই, প্রতিদিন পাশের জেলা থেকেও লোকজন আসছেন পটল মিষ্টির স্বাদ নিতে। পটল মিষ্টির অর্ডার আসছে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকেও।

বর্তমানে উপজেলার তিনটি শো-রুম থেকে প্রতিপিস পটল মিষ্টি ৪০ টাকা এবং প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ মিষ্টি তৈরিতে বেশ সময় লাগায় ক্রেতাদের চাহিদার জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

শেখ দই ঘরের পটল মিষ্টি তৈরির কারিগর আনোয়ার হোসেন জানান, এ মিষ্টি বানানোর জন্য দুই ধাপে কাজ করতে হয়। প্রথমে নিখুঁত পটল বাছাই করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। তবে ক্ষেত থেকে পটল তুলে যত দ্রুত ব্যবহার করা যায়, তত ভালো। খোসা ছাড়ানো পটলের একপাশ কেটে ভেতরের বিচি বের করে ফেলতে হবে। এরপর পুরো পটলের শরীর কাটা চামচ দিয়ে ছিদ্র করে চুলায় গরম পানিতে সিদ্ধ করতে হবে। এবার সিদ্ধ পটলগুলো চিনির সিরায় জ্বাল দিতে হবে। প্রয়োজনীয় জ্বাল হয়ে গেলে সিরা থেকে পটল তুলে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে পটল মিষ্টির ভেতরের উপকরণ তৈরির পালা। এর মূল উপাদান দুধের ছানা। এতে যোগ করা হয় ভাজা মাওয়া, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, কিশমিশ ও খাঁটি ঘি, যোগ করেন তিনি।

সবশেষে তৈরি উপকরণটি সিরা থেকে তুলে রাখা পটলের ভেতরে গুঁজে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদ ও পুষ্টির পটল মিষ্টি।

পটল মিষ্টির স্বাদ নিতে আসা গাইবান্ধা রেডিও সারাবেলার আরজে আরমান বলেন, বন্ধুদের কাছে শুনে পটল মিষ্টি খেতে এসেছি। এর স্বাদ সত্যিই চমৎকার। প্রাকৃতিক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি ব্যবহার করাটা মিষ্টিতে নতুন মাত্রা যোগ করেছে।

গাইবান্ধা এসকেএস প্রিন্টারের ম্যানেজার তাওহীদ বলেন, সবার মতো গল্প শুনেই মূলত পটল মিষ্টির স্বাদ নিতে আসা। এক কথায় বলতে গেল এটা অসাধারণ এবং একেবারেই ভিন্ন এর স্বাদ। যেহেতু দেশে পটল সহজলভ্য, তাই স্বাদ ও ব্যবসার কথা চিন্তা করে এটাকে সারাদেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জরিফ তাক দিলেন পটল বানিয়ে বিভাগীয় মিষ্টি রংপুর লাগিয়ে শেখ সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.