খেলাধুলা ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত। ওই ম্যাচ হেরে গিয়েছিলো পাকিস্তান। তাতেই দারুণ সমালোচনার মুখোমুখি হতে হয়েছিলো মোহাম্মদ রিজওয়ানের দলকে। তবে, পরের দুই ম্যাচে আর স্বাগতিক জিম্বাবুয়েকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে হারিয়েছিলো ১০ উইকেটের ব্যবধানে। এবার শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

pakistan

Advertisement

পাকিস্তানের করা ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন সর্বোচ্চ ৫১ রান করার পরও বড় ব্যবধানে হারতে হলো জিম্বাবুয়েকে।

৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। জয়লর্ড গাম্বি ৫ রানে, ডিওন মায়ার্স ৪ রানে আউট হন। তাদিওয়ানাসে মুরুমানি ২৪ রানে আউট হন। ৫১ রান করেন ক্রেইগ আরভিন, ২৪ রান করেন সিন উইলিয়ামস, ৩৭ রান করেন ব্রায়ান বেনেট। ২০ রান করেন ক্লাইভ মাদান্দে।

পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল নেন ২টি করে উইকেট। ফয়সাল আকরাম ও কামরান গুলাম নেন ১ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও নেন কামরান গুলাম।

৪৮ জনকে নিয়োগ দেবে সুপ্রীম কোর্ট, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কামরান গুলামের ৯৯ বলে ১০৩ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে পাকিস্তান। ৫০ রান করেন আবদুল্লাহ শফিক। ৩৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩১ রান করে সাইম আইয়ুব। ৩০ রান করেন সালমান আগা, অপরাজিত ২৯ রান করেন তৈয়ব তাহির।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.