
মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
আব্দুল মোমেনের ভাই সাবেক সচিব ড. একে আব্দুল মুবিন জানান, ড. মোমেন বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত।
ড. একে আব্দুল মোমেন ২০১৮ সালের নির্বাচনে সিলেট সদর আসন থেকে বিজয়ী হন। পরে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



