Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অকালে ২ নাতনির সাথে ছেলের এমন মৃত্যুতে শোকে পাগলপ্রায় বৃদ্ধা মা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

অকালে ২ নাতনির সাথে ছেলের এমন মৃত্যুতে শোকে পাগলপ্রায় বৃদ্ধা মা

By Shamim RezaDecember 29, 2019Updated:December 29, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘মা তুমি কেন এই শীতে গ্রামে আছো। আমি কয়েক দিনের মধ্যেই গ্রামে এসে তোমাকে ঢাকা নিয়ে আসব। শীত বেশি পড়ছে, তুমি শরীরের যত্ন নিও। ঠান্ডা পানি ব্যবহার করবে না। তোমার অজুর পানি গরম করে দিতে বলো।’

বৃদ্ধা মায়ের সঙ্গে মোবাইলে ওপরের কথাগুলোই ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান মিন্টুর শেষ কথা।

শনিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও প্রাইভেটকারের সংঘর্ষে মিন্টু ও তার দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খান (১১) প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী কনিকা আক্তার (৪০) ও ছেলে মন্টু (১০)। তারা চট্টগ্রাম সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

ছেলে ও নাতনিদের হারানোর শোক সইতে পারছেন না বৃদ্ধা মা আয়েশা রহমান।

বিলাপ করতে করতে আয়েশা রহমান বলেন, বাবা গো তুমি কেমন করে আমাকে ছেড়ে চলে গেলে। আমাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে তুমি কই চলে গেলে বাবা। আমার দুই নয়নের মণি নাতনিরা কই চলে গেল। এমনভাবে যেন আর কোনো মায়ের কোল খালি না হয়।

রোববার সকালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ ইউনিয়নে গ্রামের বাড়িতে সাইফুজ্জামান মিন্টু ও তার দুই মেয়েকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ আবদুল মান্নান ও মাওলানা আবদুল খালেক।

এর আগে শনিবার মধ্যরাতে বাবা ও দুই মেয়ের মরদেহ তাদের গ্রামের বাড়ি পৌঁছে। খবর শুনে সকাল থেকে তাদের আত্মীয়-স্বজনসহ আশপাশের গ্রামের শত শত মানুষ চির বিদায়ের আগে শেষ বারের মতো দেখতে আসেন। স্বজনদের হারিয়ে কেঁদে বুক ভাসিয়েছেন মিন্টুর পরিবারের সদস্য ও পাড়া-প্রতিবেশীরা। এতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

সাইফুজ্জামান মিন্টু ছিলেন হাজীগঞ্জ উপজেলার কালচোঁ গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন দুই মেয়ে ও এক ছেলের জনক। তার বাবার নাম মৃত আব্দুর রহমান ও মায়ের নাম আয়েশা রহমান (৯৫)। ৬ ভাই ৫ বোনের মধ্যে তিনি ছিলেন ১০ নম্বর।

নিহতের বড় ভাই নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এসএম মোস্তফা কামাল খান বলেন, মা আমাদের সঙ্গে ঢাকায় থাকেন। মা গ্রামের বাড়ি এসেছিলেন কিছুদিন আগে। মাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য মিন্টু ফোনে মায়ের সঙ্গে কথা বলেছিল। কিন্তু তার আর আসা হলো না। একটি দুর্ঘটনায় আমার ভাইয়ের সাজানো সংসারটা ধ্বংস হয়ে গেছে। আমার ভাইসহ ফুলের মতো ভাতিজিরা আমাদের ছেড়ে চলে যাবে ভাবিনি। আমার ভাই অনেক ভালো মানুষ ছিল। সে কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করত না। সড়ক দুর্ঘটনায় আর কোনো পরিবারের মানুষ যেন এভাবে প্রাণ না হারায়।

নিহত মিন্টুর প্রতিবেশী হাবিবুর রহমান পলাশ বলেন, মানুষ হিসেবে মিন্টু যেমন বিনয়ী ছিলেন ছাত্র জীবনেও ছিলেন খুব মেধাবী। তিনি ১৯৯০ সালে এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ১১তম হয়েছিলেন। গত কোরবানির ঈদের সময় তিনি শেষ বার গ্রামে এসেছিলেন। এভাবে তাকে ও তার দুই মেয়েকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমরা তা কল্পনাও করতে পারিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.