Advertisement
নিজস্ব প্রতিবেদক:  জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। গত রবিবার বিরোধীদলীয় নেতা এরশাদ মারা যাওয়ার দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া গত মঙ্গলবার এরশাদের আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন। গেজেটে উল্লেখ করা হয়েছে—জাতীয় সংসদের সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই রবিবার মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

সংসদ সচিবালয় ইতিমধ্যে এইচ এম এরশাদের আসনটি শূন্য ঘোষণা করার পাশাপাশি ওয়েবসাইট থেকে তার নামটি সরিয়ে নিয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, আসন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ঐ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্মসচিব ফরহাদ জানান, রংপুর-৩ আসনের উপনির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.