Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছেন দুই শিক্ষার্থী
জাতীয়

অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছেন দুই শিক্ষার্থী

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 23, 2020Updated:August 23, 20202 Mins Read

অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছেন দুই শিক্ষার্থী

Advertisement

জুমবাংলা ডেস্ক : পৃথিবীতে সবাই সমান ভাগ্য নিয়ে জন্মায় না। কেউ সুখে বসবাস করেন, আবার কাউকে সারাজীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনের সংগ্রাম যেন শেষ হয় না।

চাঁদপুরের কচুয়ার দোয়াটি গ্রামের কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী অটোবাইক চালক অহিদ হোসেন ও শাহপরান। শাহপরান উপজেলার দোয়াটি গ্রামের আয়াত আলীর ছেলে। দোয়াটি গ্রামে হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। অভাবের সংসার হওয়ায় অনেক কষ্টে লেখাপড়া করে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সংসারে রয়েছেন বাবা-মা, দুই বোন ও দুই ভাই। সংসারে বাবার উপার্জন ক্ষমতা না থাকায় পড়াশুনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন এবং পরিবারের উপার্জন ক্ষমতায় সাহায্য করছেন।

অন্যদিকে একই এলাকার হতদরিদ্র আবু মিয়ার ছেলে অহিদ হোসেন। পরিবারে রয়েছে মা-বাবা,দুই ভাই ও দুই বোন। তার বাবা একজন দরিদ্র রিকশাচালক। বাবার সংসারের হাল ধরতে তিনিও চালাচ্ছেন অটোরিকশা।

শিক্ষার্থী অহিদ ও শাহপরান জানান, বাবার সামর্থ্য না থাকায় ভালো কলেজে ভর্তি সম্ভব হয়নি। পরিবার অসচ্ছল ও হতদরিদ্র হওয়ায় বাবা-মায়ের পক্ষে সদস্যদের ভরণ-পোষণ সম্ভব নয়। সেজন্য বাবাকে সহযোগিতা কিংবা পরিবারে সাহায্য করতে বেছে নিয়েছেন অটোবাইক চালানো। তবে তাদের স্বপ্ন পড়াশুনা শেষ করে সরকারি চাকরি করা।

বাবা আবু মিয়া ও আয়াত আলী বলেন, অভাব অনটনের কারণে সন্তানদের ভালো কোনো কলেজে পড়াশুনা করাতে পারেননি। তারা অনেক কষ্টে জীবন সংগ্রামে জীবন-জীবিকা নির্বাহ করছেন। পড়াশুনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে সংসারের জোগান দিচ্ছেন। তবে ছেলেদের সরকারি চাকরি পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছে পরিবার দুটি।

এ ব্যাপারে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মোল্লা বলেন, দুই মেধাবী শিক্ষার্থী অহিদ ও শাহপরানকে উপবৃত্তি, শিক্ষা উপকরণসহ তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa