জুমবাংলা ডেস্ক: শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে সংস্কার হচ্ছে বিশ্বনাথ-হাবড়া সড়ক। খবর ইউএনবি’র।

Advertisement

সিলেটের অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতা বাবুল মিয়া জানান, বিশ্বনাথ-হাবড়া সড়কে বড় বড় গর্তের কারণে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এমন নাজুক অবস্থায়ও সংস্কার করেনি কর্তৃপক্ষ। বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে।

তিনি বলেন, সড়ক ভেঙে যাওয়ার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এ অবস্থায় এলাকার স্বার্থে শুক্রবার থেকে আমরা স্বেচ্ছাশ্রমে প্রায় দেড় কিলোমিটার সড়কে কাজ করছি।

দ্রুত সড়কে সংস্কার কাজ না হলে সড়কটি একেবারে ভেঙে যাবে। যান চলাচল বন্ধ হয়ে যাবে। এলাকার কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে বিশ্বনাথ-হাবড়াবাজার সড়ক সংস্কার করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে শ্রমিকদের এমন কাজে খুশি স্থানীয় এলাকাবাসী। তাদের প্রতি সন্তোষ প্রকাশ করে বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, নিরুপায় হয়ে সড়কে স্বেচ্ছাশ্রমে কাজ করে এলাকার প্রতি ভালোবাসার জানিয়ে দিলেন শ্রমিকেরা। এমন কাজের জন্য এলাকাবাসী তাদেরকে স্যালুট জানাচ্ছে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী বলেন, সড়কে বর্তমানে যানবাহন চলাচল করতে পারছে না। যানবাহন চলাচল করার জন্য স্বেচ্ছাশ্রমে শ্রমিকেরা কাজ করছেন। এতে ইউনিয়ন পরিষদসহ এলাকাবাসঅ সহযোগিতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখব এবং ব্যবস্থা নিবো।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে বার বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.