Advertisement
জুমবাংলা ডেস্ক: কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) রওশন আরার মরদেহ বৃহস্পতিবার সকালে দেশে আনা হবে। খবর ইউএনবি’র।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া এই পুলিশ কর্মকর্তা গত সোমবার নিহত হন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে থাকা রওশন আরা বেগমের মরদেহ তুর্কি এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সকাল ১০টায় মগবাজার নোয়াতলা জামে মসজিদে প্রথম নামাজে জানাজা, বেলা ১২টায় মগবাজার ওয়ারলেস জামে মসজিদে দ্বিতীয় এবং জোহর নামাজের পর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া অডিটরিয়ামে রওশন আরার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, পুলিশ সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানাজায় অংশ নেবেন বলে জানান তিনি।

রওশন আরাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.