Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অতিরিক্ত সচিব জাকিরের জামিনের জিম্মাদার হলেন নির্যাতিত স্ত্রী
জাতীয়

অতিরিক্ত সচিব জাকিরের জামিনের জিম্মাদার হলেন নির্যাতিত স্ত্রী

By Shamim RezaDecember 2, 20192 Mins Read

অতিরিক্ত সচিব জাকিরের জামিনের জিম্মাদার হলেন নির্যাতিত স্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : স্ত্রী নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন অতিরিক্ত সচিব ডা. জাকির হোসেন। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এক হাজার টাকা মুচলেকায় স্ত্রী ডা. ফাতেমা জাহানের জিম্মায় জামিন মঞ্জুর করেন।

ডা. ফাতেমা আদালতে উপস্থিত হয়ে বিচারককে বলেন, আমাদের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। আমরা আবার সংসার করব। আমার স্বামীকে জামিন দিন। ডা. জাকির জামিন পেলে আমার কোনও আপত্তি নেই। পরে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

মামলা করে জামিনের জিম্মাদার হওয়ার বিষয়ে ফাতেমা জাহান বারী গণমাধ্যমকে বলেন, তার বাবা-মা তাকে বিয়ে দিয়েছিলেন। তারা এখন অসুস্থ। তাদের অনুরোধে তিনি স্বামীকে একটি সুযোগ দিতে চান। সে জন্যই জিম্মাদার হয়েছেন।

ডা. ফাতেমা আরও বলেন, জাকিরকে তিনি ১৫-২০টি শর্ত দিয়েছেন। প্রতিটি শর্ত মেনে নেয়ায় তিনি জিম্মাদার হয়েছেন। তবে মামলা তিনি প্রত্যাহার করবেন না।

এর আগে স্বামীর নির্যাতনের পর শনিবার রাতে জাতীয় জরুরি সেবার হটলাইন ‘৯৯৯’ ফোন করেন ডা. ফাতেমা। এরপর রাত সাড়ে ৭টার দিকে পুলিশের একটি টিম বেইলি রোডের সুপিরিয়র সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আহত অবস্থায় ডা. ফাতেমাকে উদ্ধার করে। সেখান থেকে পরে তাকে রাতেই ভর্তি করা হয় ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।

পরে ফাতেমা তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ডা. জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই নিশাত জাহান বলেন, ডা. ফাতেমার অভিযোগের ব্যাপারে তার স্বামীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মামলার এজাহারের বাইরে ফাতেমার আরও কোনও বক্তব্য রয়েছে কি-না তাও জানতে চাওয়া হয়। সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করা হবে।

নির্যাতনের শিকার জাকিরের স্ত্রী ফাতেমা জাহান বারী একজন চিকিৎসক। তিনি এক সময় পুলিশ হাসপাতালে কর্মরত ছিলেন। এখন স্বাস্থ্য অধিদফতরে রয়েছেন। আর ডা. জাকির বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসনে মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। গত বছরের ১০ ডিসেম্বর তাদের বিয়ে হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রোনালদো

জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন রোনালদো, উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়

June 24, 2026
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026

Latest News

রোনালদো

জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন রোনালদো, উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa