
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে।
যদিও প্রশাসনে বর্তমানে নির্ধারিত পদের চেয়ে চার গুণ বেশি অতিরিক্ত সচিব আছেন। তার পরেও নতুন করে ৯৮ জনকে পদোন্নতি দিল সরকার। সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী এসব পদে পদোন্নতি দেওয়া হয়। ৯৮ জনকে পদোন্নতি দিয়ে এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৬১১, যা পদের চেয়ে প্রায় পাঁচগুণ। প্রশাসনে এখন অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



