Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচকে রাঙিয়ে দেয়াই ছিল দলের লক্ষ্য
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচকে রাঙিয়ে দেয়াই ছিল দলের লক্ষ্য

By Hasan MajorMarch 6, 2020Updated:March 6, 20202 Mins Read

অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচকে রাঙিয়ে দেয়াই ছিল দলের লক্ষ্য

Advertisement
স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচে জয় উপহার দেওয়াই ছিল দলের লক্ষ্য। লিটন দাস এবং তামিম ইকবাল উড়ন্ত ব্যাটিং করে রেকর্ড রাঙা এক জয়ের পথ রচনা করে দেন। মোহাম্মদ সাইফউদ্দিনরা সেই ধারায় বল করেন। সিলেটে শুক্রবার সফরকারী জিম্বাবুয়েকে সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে ৩৪২ রানের লক্ষ্য দিয়ে থামান ২১৮ রানে। দলকে জয় এনে দেন ১২৩ রানের বড় ব্যবধানে। সঙ্গে জিম্বাবুয়ে ধবলধোলাইও করে বাংলাদেশ।

অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখায় দু্ই টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস। তারা ৩৩.২ ওভার দুর্দান্ত ব্যাটিং করার পরে নামে বৃষ্টি। ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। বৃষ্টির পরে চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে ৩ উইকেটে ৩২২ রান তোলে বাংলাদেশ। বৃষ্টি আইনে লক্ষ্যটা আরও বেড়ে যায় জিম্বাবুয়ে।

তারা ৩৭.৩ ওভারে অলআউট হয় ২১৮ রানে। দলের হয়ে সিকান্দার রাজা সর্বোচ্চ ৬১ রান করেন। ওয়েলসি মেধেভেরে ৪২ রানে আউট হন। এর আগে শেন উইলিয়ামসন ৩০ রানে আফিফের বলে বোল্ড হন। চাকাভা ৩৪ রান করেন। বাংলাদেশ দলের হয়ে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন তুলে নেন ৪ উইকেট।

এর আগে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন এবং তামিম ওপেনিং জুটিতে গড়েন দেশের সর্বোচ্চ এবং সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ২৯২ রানের ওপেনিং জুটি। লিটন দাস খেলেন ১৪৩ বলে ১৬ চার ও আট ছয়ে দেশসেরা ১৭৬ রানের ইনিংস। ছাড়িয়ে যান আগের ম্যাচেই করা তামিমের সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংসটাকে।

লিটনের সঙ্গে দুর্দান্ত জুটি গড়া তামিম ইকবাল তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। তিনি ১২৮ রান তুলে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। বাংলাদেশের তিনটি উইকেটই তুলে নেন চার্ল মুম্বা।

 

দেড়শ’ রানে জিম্বাবুয়ে ৫ উইকেট হারাতেই ম্যাচের কক্ষপথ নির্ধারণ হয়ে যায়। দর্শকরা তখন জিম্বাবুয়ের হার নয় মাশরাফিকে বিদায়ী অভিবাদনের অপেক্ষায়। সাইফউদ্দিন শেষ ব্যাটসম্যান টিসুমাকে বোল্ড করতেই গ্যালারিতে একটা চিৎকার। এরপরই চুপসে যাওয়া গ্যালারি। অধিনায়ক মাশরাফি যে বিদায় নিচ্ছেন। তবে কীর্তিমান মাশরাফির মুখে হাসির আভা। সতীর্থদের অভিবাদন পাচ্ছেন। দর্শকদের ধন্যবাদ। সঙ্গে ম্যাচটা অধিনায়ক হিসেবে পঞ্চাশ জয়ের কীর্তি গড়ে শেষ করার তৃপ্তি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026

Latest News

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa