Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই: সাকিব (ভিডিও)
খেলাধুলা

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই: সাকিব (ভিডিও)

By Hasnat JubaerJuly 21, 20192 Mins Read

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই: সাকিব (ভিডিও)

Advertisement

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, কখনো যদি দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে নিতে পারেন, তাহলে সেটাই হবে নিজের জীবনের সেরা অর্জন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ‍উজ্জ্বল এই পারফর্মার।

অনুষ্ঠানে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের তত্ত্বাবধানে সাকিবের সঙ্গে কথোপকথন ও ছবি তোলা চলে রাত ১১টা পর্যন্ত। এসময় সাকিব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কিভাবে এত ভালো খেললেন এমন প্রশ্নের জবাবে- বিশ্ব সেরা অলরাউন্ডার হেসে বললেন, চেষ্টা করেছেন দেশের জন্য কিছু একটা করতে। ভবিষ্যতে অধিনায়ক হলে সেরা লক্ষ্য কী হবে? এমন প্রশ্নে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নের কথাই বললেন তিনি। সাকিব এবারের বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন ৬০৬ রান। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এমন কীর্তি এর আগে কেউ গড়তে পারেননি বিশ্বকাপে। ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবার দৌড়ে।

কী ভেবেছিলেন বিষয়টি নিয়ে? এমন প্রশ্নে সাকিব বললেন, তিনি শেষ পর্যন্ত ভেবেছিলেন, হয়তো পুরস্কারটা পেয়ে যাবেন। তবে যেভাবে দলকে ফাইনালে তুলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, তাতে তাকে সেরা খেলোয়াড় করায় কোনও আক্ষেপ নেই বলে জানান সাকিব।

এদিকে বিশ্বকাপের ফাইনালে যেভাবে শিরোপা নির্ধারিত হয়েছে- সেই পুরো বিষয়টিকে অদ্ভুত বলে উল্লেখ করেছেন সাকিব আল হাসান। আর হয়তো এমনটা দেখা যাবে না উল্লেখ করে সাকিব বলেন, অসাধারণ একটি ফাইনাল হয়েছে। তবে ফলাফল নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আইসিসিকে ভেবে দেখার আহ্বানও জানান তিনি।

অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে টাইগার অধিনায়ককে প্রশংসায় ভাসালেন সাকিব। তিনি বলেন, মাশরাফি অনেক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে। এছাড়া বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ, আসন্ন শ্রীলঙ্কা সফরসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব আল হাসান।

উল্লেখ্য, রোববার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে একতারা নামের সংগঠনের আয়োজনে আরেকটি সুধী সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে সাকিবের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ, মইনুল ইসলাম, ডা. ফেরদৌস খন্দকার, ডা. মাসুদ রহমান, ডা. বর্ণালী হাসান, মেহেদি হাসান, ইয়াকুব এ খান, ফরিদ আলম, ডা. চৌধুরী সাওয়ার হাসান, হাজি এনাম, আনোয়ার হোসেনসহ অনেকে। সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের সঞ্চালনায় গোটা অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী তনিমা হাদী।

Youtube video

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasnat Jubaer
  • Facebook
  • X (Twitter)

Hasnat Jubaer is part of the iNews Desk editorial team, contributing to daily news coverage with a focus on accuracy, clarity, and timely reporting. Working collaboratively within the newsroom, he helps ensure stories are well-researched, clearly written, and aligned with editorial standards. His work supports iNews’ commitment to delivering reliable and relevant news to a global audience.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa