
সেমিফাইনালে ধোনি ব্যাটিং করতে নেমেছিল সাত নম্বরে। সেটাও একটা বিতর্কের বিষয়। আর শেষ মুহূর্তে চালিয়ে বড় শট খেলতে না পারার কারণেই সমালোচিত হচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।
মন্থর ব্যাটিং এবং ভারতের বিদায়ের পর সবাই চাচ্ছেন ধোনি যেন অবসর নিয়ে নেন ক্রিকেট থেকে। চারদিকে যখন এতটা চাপ তখন সুখবরই পেলেন ধোনি।
আগামী আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিবেন এই ভারতীয় তারকা। আর তার নেতৃত্ব দেয়ার বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজি। তারা জানিয়েছে, আগামী আইপিএলে চেন্নাইর অধিনায়ক হিসেবে থাকছেন ধোনিই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



