
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বিষয়টি নিশ্চিত করেছে। তাদের প্রস্তাবে রাজি হয়েছেন সৌরভ। তিনিই সিএবিকে গোস্বামীর মূর্তি বসানোর প্রস্তাব দিয়েছেন। তবে কবে সেসব মূর্তি তৈরির কাজ শুরু হবে, কবে নাগাদ তা শেষ হবে, সেই ব্যাপারে কিছু জানায়নি অ্যাসোসিয়েশন।
স্টেডিয়ামের ঠিক কোন প্রান্তে বসবে চার মহারথীর মূর্তি তাও ঠিক করেনি সিএবি। তবে বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তারা।
বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে আলোকিত করেছেন পঙ্কজ, সৌরভ, ঝুলনরা। অন্যদিকে দেশটির ক্রিকেটে প্রশাসক জগমোহনের অবদানও ভুলার নয়। তাই ইডেনে বসছে তাদের মূর্তি। এছাড়া সাবেক সিএবি সভাপতি বিশ্বনাথ দত্তের মূর্তিও বসছে সেখানে। দ্রুত এ কাজ সম্পন্ন করতে চাইছে অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, ইডেন গার্ডেনসে ইতোমধ্যে সৌরভের নামে স্ট্যান্ড রয়েছে। একাধারে ভারতীয় সাবেক অধিনায়কের মূর্তি স্থাপন করতে পারলে গর্ববোধ করবে বলে জানিয়েছে সিএবি। সূত্র : ওয়ান ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



