Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা পাইলটিং করছে সেভ দ্য চিলড্রেন
আন্তর্জাতিক জাতীয়

অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা পাইলটিং করছে সেভ দ্য চিলড্রেন

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 23, 20202 Mins Read

অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা পাইলটিং করছে সেভ দ্য চিলড্রেন

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে অনলাইনে ফ্রি স্বাস্থ্য পরামর্শ সেবার একটি পাইলটিং শুরু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। খবর ইউএনবি’র।

‘বাংলাদেশে কোভিড ১৯ প্রাদুর্ভাবের জন্য জরুরি সহায়তা’ প্রকল্পের আওতায় এ কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হ্যালো ডক্টর এশিয়া’।

আগামী দুই মাস পাইলট উদ্যোগ হিসেবে ‘Hello Doctor Asia’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জনসাধারণের জন্য চালু থাকবে এই সেবা। আগ্রহীরা ‘Hello Doctor Asia’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিনামূল্যে ভিডিওতে যুক্ত হয়ে ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য পরামর্শ নিতে পারবেন। কোভিড-১৯ পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তীতে এই সেবার আওতা ও সময়সীমা বৃদ্ধি করা হবে।

সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. শামিম জাহান বলেন, ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রাপ্তি ব্যাহত হচ্ছে। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে ক্রনিক রোগে আক্রান্ত রোগীসহ সাধারন জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের রোগীদের চিকিৎসা প্রাপ্তি অনেক জায়গায় প্রায় অসম্ভব। এ পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশে টেলিমেডিসিন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে স্বাস্থ্য বাতায়ান রোগীদের টেলিকনসালটেশনের ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে। ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য আমরা আরো উন্নত টেলি প্লাস ভিডিও কনসালটেশন (একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা) শুরু করেছি। বাংলাদেশে আমরা এ কার্যক্রমটি শুরু করেছি, মানুষ উপকৃত হলে সেবার পরিধি বাড়ানো হবে।’

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের হিউমেনিটেরিয়ান সেক্টরের পরিচালক মো. মোস্তাক হোসেন মনে করেন, করোনা মহামারির এ দুর্যোগে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর ও নতুন উদ্ভাবন করতে হবে। জরুরি রোগ ব্যবস্থাপনা ব্যাতিত সাধারণ স্বাস্থ্য সমস্যায় ফিজিক্যাল কলসালটেশনের বিপরীতে অনলাইনে ডাক্তারি পরামর্শ নেয়ার চাহিদা বাড়বে এবং এর ব্যবস্থাও করতে হবে। শিশুস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও বয়স্কদের স্বাস্থ্যসেবায় মনযোগী হতে হবে। টেলিমেডিসিন কার্যক্রম চালুর ফলে ‘কোভিড- ১৯’ মহামারীর সময়কালে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি হচ্ছে।

হ্যালো ডক্টর এশিয়ার প্রধান পরিচালন কর্মকর্তা মো. ফখরুল হাসান বলেন, ‘সেভ দ্য চিলড্রেনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত এবং অনলাইনে ফ্রি স্বাস্থ্য পরামর্শ চালুর ফলে অনেক মানুষকে আমরা সেবা দিতে সক্ষম হব।’
অনলাইনে চিকিৎসা সেবা পেতে আগ্রহীরা ‘Hello Doctor Asia’ মোবাইল অ্যাপ্লিকেশন https://bit.ly/2X7NS1O লিঙ্ক থেকে ডাউনলোড করে বাড়িতে বসে ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। এ ছাড়াও কোভিড-১৯ বিষয়ক যে কোনো পরামর্শের জন্য সরকারের হেলথ কল সেন্টারে ১৬২৬৩ নম্বরে ফোন করা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026
অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

জুন 21, 2026
প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জুন 21, 2026

Latest News

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa