Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনলাইনে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করা হয়েছে : টিপু মুনশি
জাতীয় বিভাগীয় সংবাদ

অনলাইনে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করা হয়েছে : টিপু মুনশি

By Sazzad HossainJuly 17, 20192 Mins Read

অনলাইনে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করা হয়েছে : টিপু মুনশি

Advertisement

জুমবাংলা ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সকল সেবা এখন অনলাইনে প্রদান করা হচ্ছে। এই প্রেক্ষিতে আমদানি ও রপ্তানি অধিদফতরে অনলাইনে লাইসেন্সিং মডিউল (ওএলএম) চালু করা হলো। এতে ব্যবসায়ীদের জন্য সেবাসমূহ অনলাইনে প্রদান করা সম্ভব হবে। ফলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। খবর বাসসের।

আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অবস্থিত পুষ্পদাম রেস্টুরেন্ট কনভেনশন হলে আমদানি রপ্তানি অধিদফতর আয়োজিত ‘অনলাইন লাইসেন্সিং মডিউল(ওএলএম)’-এর উদ্বোধন এবং সাতদিন ব্যাপী নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর, সাবেক সচিব ও আমদানি ও রপ্তানি অধিদফতরের সাবেক প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানম প্রমুখ বক্তব্য দেন।

টিপু মুনশি বলেন, ওএলএম চালুর ফলে ব্যবসায়ীদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় হবে। ব্যবসায়ীগণকে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে আর আমদানি-রপ্তানি অফিসে আসার প্রয়োজন হবে না। আমদানি-রপ্তানি অফিস এখন ডিজিটাল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল মধ্য আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওএলএম চালুর মাধ্যমে দেশে ব্যবসা বাণিজ্য সহজ করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো।

মন্ত্রী বলেন, পেপারলেস (কাগজবিহীন) ট্রেড সুবিধা প্রদানের জন্য আমরা বিশ^বাণিজ্য সংস্থার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসা পরিচালনার জন্য ইতোমধ্যে অনেক শর্ত শিথিল করা হয়েছে। সংযুক্ত কাগজের সংখ্যা কমানো হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে ব্যবসায়ীগণ দাপ্তরিক কাজ শেষ করতে পারবেন। অতি বিনয়ের সাথে ব্যবসায়ীদের বাণিজ্য সেবা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মন্ত্রী ওএলএম-এর কার্যক্রম এবং সাতদিন ব্যাপী নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওএলএম-এর আওতায় আমদানিকারক, রপ্তানিকারক ও ইনডেন্টরগণের নিবন্ধন সনদ ২৩ জুলাই পর্যন্ত নবায়ন করা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa