Advertisement

জুমবাংলা ডেস্ক: অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাড়িতে ঢুকে কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল আলম চৌধুরীকে কুপিয়ে জখমের পাশাপাশি পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মিয়ার বিরুদ্ধে। খবর ইউএনবি’র।

সাংবাদিক শরিফুল আলম চৌধুরী দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি।তার মুক্তিযোদ্ধা বাবা ও বৃদ্ধ মাকেও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলাও হয়েছে।

সাংবাদিক শরিফুলের বাবা আহত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির সংবাদ প্রকাশ করে আমার ছেলে। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে প্রাণে শেষ করে দেয়ার জন্য হুমকি দেয় চেয়ারম্যান ও তার দলবল। শরিফের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেয়া হয়েছে। নিজেকে অনিরাপদ ভেবে সে একমাস বাড়ির বাইরে ছিলো। গত সপ্তাহে সে বাড়িতে আসে।’

তিনি আরও বলেন, ‘শরিফ বাড়িতে আছে এ খবর পেয়ে শনিবার দুপুরে চেয়ারম্যান শাহজাহানের লোকজন বাড়িতে ঢুকে তাকে টেনে হিঁচড়ে বাড়ির উঠানে আনেন। দা দিয়ে কুপিয়ে, হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার দুই হাত পা ভেঙে দেয়। দা দিয়ে তার মাথায় কোপ দিলে মগজের কিছু অংশ বেরিয়ে আসে।’

মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী বলেন, ‘আমি ও তার মা তাকে বাঁচাতে এগিয়ে গেলে রামদা দিয়ে আমার ডান হাতে কোপ দেয় এবং রড দিয়ে পেটায়। তার মায়ের বাম হাত ভেঙে দেয়। আমাদের চিৎকারেও চেয়ারম্যানের লোকজনের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।’

শরিফুল আলম চৌধুরীকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, সাংবাদিক শরিফকে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে চেয়ারম্যান শাহাজাহানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.