Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে অনুশীলন রোনাল্ডোর
খেলাধুলা ফুটবল

ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে অনুশীলন রোনাল্ডোর

By জুমবাংলা নিউজ ডেস্কJune 29, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ১২ বছরের ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে সঙ্গে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হয়ে গেল। অনুশীলনের সেই ছবি তিনি টুইটারেও পোস্ট করেছেন। ঘটনাচক্রে পুত্র ক্রিশ্চিয়ানো জুনিয়র এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির গুরুত্বপূর্ণ সদস্য। শুধু তা-ই নয়, সে খেলছে তাঁর বাবার মতো সাত নম্বর জার্সি পরেই।

 

 

ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে অনুশীলন রোনাল্ডোর
অনুশীলন : ছেলের সঙ্গে মাঠে নেমে পড়েছেন রোনাল্ডো। (ছবি : টুইটার)
Advertisement

রোনাল্ডো জুভেন্টাসে থাকার সময় তুরিনের ক্লাবের অ্যাকাডেমিতেও সে ছিল। পর্তুগিজ তারকা ক্লাব বদলাতেই ছ’মাসের কম সময় পরে ওল্ড ট্র্যাফোর্ডের অ্যাকাডেমিতে ছোট রোনাল্ডো যোগ দেয়। যেখানে সে ইতিধ্যেই সাতটি ম্যাচ খেলে ফেলেছে। ভাই-বোনদের সঙ্গে নতুন জার্সি হাতে নেওয়া জুনিয়র ক্রিশ্চিয়ানোর সেই ছবিও গণমাধ্যমেও দিয়েছিলেন রোনাল্ডোর বান্ধবী জিয়োর্জিনা রদ্রিগ্রেস। পাঁচ বারের বালঁ দ্যর জয়ী মহাতারকা অবশ্য জানিয়েছেন, কখনওই তিনি তাঁর ছেলেকে ফুটবলার হওয়ার জন্য জোর করবেন না। এ দিকে, সম্প্রতি শোনা যাচ্ছিল, রোনাল্ডো নাকি ম্যান ইউ ছেড়ে ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন। যদিও তেমন কোনও সম্ভাবনা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না।

এ দিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইতিমধ্যেই ফ্র্যাঙ্কি দে ইয়ংকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়েছে। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, প্রিমিয়ার লিগের ক্লাব ডাচ মিডফিল্ডারকে নিতে বার্সেলোনাকে দিতে পারে প্রায় ৫৪১ কোটি টাকা। অবশ্য চুক্তির অন্য নানা শর্ত নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। আসলে নতুন মরসুমের আগে দে ইয়ংকে দলে চান ম্যান ইউ-র নতুন কোচ এরিক টেন হ্যাগ। যিনি সোমবারই ক্লাবের অনুশীলন শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের ফুটবলারদের নিয়ে।

শোনা যাচ্ছে, ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিতেও ওন্ড ট্র্যাফোর্ডের কর্তারা আগ্রহী। যিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে বুকে কৃত্রিম যন্ত্র বসিয়ে ব্রেন্টফোর্ড ও নেশনস লিগে ডেনমার্কের জার্সিতে অসাধারণ খেলে চলেছেন। অবশ্য অগ্রাধিকার দেওয়া হচ্ছে দে ইয়ংয়ের বিষয়টি। এমনিতে প্রাক মরসুম প্রস্তুতি সফরে ম্যান ইউ দল নিয়ে তাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে টেন হ্যাগ যাচ্ছেন ৮ জুলাই।

অকপট নেইমার : প্যারিস সাঁ জারমাঁর ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র মনে করেন, এই মুহূর্তে তাঁর থেকে দক্ষতায় এগিয়ে রয়েছেন অন্তত পাঁচ জন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘মেসি (লিয়োনেল), অ্যাজ়ার (এডেন), দ্য ব্রুইন (কেভিন), ভেরাত্তি (মার্কো) অবশ্যই আমার থেকে দক্ষ। তবে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, আমিও কিন্তু দক্ষদেরই একজন।’’

এ দিকে, ব্রিটিশ প্রচারমাধ্যমে লেখা হচ্ছে, নেইমার নাকি পিএসজি ছাড়তে চান এবং তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। এমনিতে ২০১৭ সালে বিতর্কের আবহে ব্রাজিলীয় তারকা বার্সেলোনা ছেড়ে প্যারিসে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

July 12, 2026
স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

July 12, 2026
রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

July 12, 2026

Latest News

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

Messi

অবশেষে থামলেন মেসি, ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন

হালান্ডে

৬৩৬ দিন পর থামলেন হালান্ড, টানা ১৪ ম্যাচে গোলের অবিশ্বাস্য যাত্রার ইতি

মেসির বার্তা

এই দল কখনো বিশ্বাস হারায় না, সুইজারল্যান্ডকে হারিয়ে মেসির বার্তা

আর্জেন্টিনার কোচ

সমর্থকদের উদ্দেশ্য বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা

সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা: তারকারা কী বললেন

Messi

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো : মেসি

রেফারিকে মেসি

রেফারিকে মেসির কড়া বার্তা: আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa