
প্রাথমিক দলে আছেন গত বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া স্ট্যান্ডবাই থাকা মেহরব হাসান ও আশরাফুল ইসলাম সিয়াম এবারও আছেন প্রাথমিক দলে।
আগামী ২৮ সেপ্টেম্বর ২৮ ক্রিকেটারকে মিরপুরের ক্রীড়া পল্লীতে রিপোর্ট করতে বলেছে বিসিবি। ৩০ সেপ্টেম্বর হবে তাদের কোভিড-১৯ টেস্ট। যারা নেগেটিভ হবেন তারা ১ অক্টোবর যোগ দেবেন বিকেএসপির ক্যাম্পে।
আকবর-ইমন-শরিফুলরা দেখিয়েছেন বিশ্বজয়ের পথ। তাদের দক্ষতা ও অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে শক্তিধর সব প্রতিপক্ষ। যুবাদের মঞ্চে বাংলাদেশের ‘চ্যাম্পিয়ন’ তকমা ধরে রাখার দায়িত্ব বর্তাবে বর্তমান দলটির উপর, যারা ২০২২ সালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে।
ওপেনিং ব্যাটসম্যান: মফিজুল ইসলাম, ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল।
মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো. খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ।
পেস বোলার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া।
স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম।
অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



