Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অন্যরকম এক ক্রিকেটারের পরিচয় দিলেন সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অন্যরকম এক ক্রিকেটারের পরিচয় দিলেন সাকিব

By Shamim RezaFebruary 25, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনন্য ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। প্রথম দেখায় থার্ড আম্পায়ার জানিয়েছেন রান আউটের সিদ্ধান্ত। কিন্তু তিনি নিজেই তুলে নিয়েছেন নিজের আবেদন। ফলে পুনরায় রিপ্লে দেখে নট আউটের চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন টিভি আম্পায়ার গাজী সোহেল।

সাকিব

ঘটনা আফগানিস্তানের ইনিংসের ১৭তম ওভারের। সাকিবের করা সেই ওভারের দ্বিতীয় বলে লং অফে নাজিবউল্লাহ জাদরানের ক্যাচ ছেড়ে দেন শরিফুল ইসলাম। তার হাত ফসকে বল চলে যায় বাউন্ডারিতে। ঠিক পরের বলেই সজোরে স্ট্রেইট ড্রাইভ করেন আফগান অলরাউন্ডার নাজিব।

বোলিং প্রান্তের স্টাম্পের ঠিক সামনে দাঁড়ানো সাকিবের দুই হাতে ফাঁক দিয়ে চলে যায় বল। যা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। হাতে লেগেছে মনে করে নন স্ট্রাইকে থাকা রহমত শাহর বিপক্ষে রান আউটের আবেদন করেন সাকিব। যা দেখে থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার সিদ্ধান্ত জানান অন ফিল্ডের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

Advertisement

তবে পরক্ষণেই সাকিব হাত নাড়িয়ে আম্পায়ারকে জানিয়ে দেন, আসলে বলটি তার হাতে লাগেনি। তিনি তার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন; কিন্তু এর আগেই থার্ড আম্পায়ারের কাছে যাওয়া সিদ্ধান্তের ফলে রিপ্লে দেখতে থাকেন গাজী সোহেল। তিনি প্রথমে বেশ কয়েকবার রিপ্লে দেখে জানান, বলটি সাকিবের হাতে লেগেছে। তাই রান আউট রহমত শাহ।

মাহিকে ছাড়া ভাত খাবেন না তাঁর স্বামী!

ঠিক তখনই মাঠের মধ্যে দেখা দেয় সংশয়। সাকিব যেহেতু হাত নাড়িয়ে বলেছিলেন বল তার হাতে লাগেনি, তাই রহমত শাহ মাঠ ছেড়ে যাননি। তিনি বরং কথা বলতে থাকেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে। তখন আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সঙ্গে কথা বলছিলেন বোলার সাকিব।

বেশ কিছুক্ষণ এই আলাপ চলার পর আবার রিপ্লে দেখা শুরু করেন থার্ড আম্পায়ার গাজী সোহেল। এবার তিনি নিশ্চিত হন বল সাকিবের দুই হাত গলে চলে গিয়ে তারপর আঘাত হানে স্ট্যাম্পে। ওই সময় বল সাকিবের হাত স্পর্শ করেনি। তাই নিজের সিদ্ধান্ত বদলে নট আউটের রায় জানান গাজী সোহেল। তবে এর পেছনে মূলতঃ শুরুতে সাকিবের আবেদন তুলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে বলে ধারণা করছে সবাই।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa