Advertisement
জুমবাংলা ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না। আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো।

তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস এরা বিচারের মুখোমুখি হবে এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে নেবে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারই শেষ না, যেসব মামলা রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেয়া হবে। এটি হচ্ছে আইনি দায়িত্ব।

তিনি আরো বলেন, পরবর্তি সময়ে বাংলাদেশের আইনে এ ধরনের অপরাধীদের কি হবে সেটি আইন কর্তৃক নির্ধারিত রয়েছে। সে বিষয়টি নির্ভর করবে বিচার বিভাগের উপর। আমরা আশা করবো বিচারকরা রয়েছেন, তারা যথাযথ শাস্তি নিশ্চয়ই নিশ্চিত করবেন।

আইজিপি বলেন, সাম্প্রতিককালে এ রকম অনেক ঘটনা রয়েছে যা নিয়ে মিডিয়ায় কথা হচ্ছে। আমাদের মিডিয়া অনেক শক্তিশালী এবং আমাদের দেশের মানুষ খুবই রাজনীতি সচেতন। তারা রাজনৈতিক অধিকার সম্পর্কে খুব সচেতন।

এর আগে গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে আইজিপি ড. বেন‌জির আহ‌মেদ শ্রদ্ধা জানান। দুপুর সোয়া ১২ টায় তি‌নি বঙ্গবন্ধুর সমা‌ধি সৌ‌ধে বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। প‌রে ৭৫ এর ১৫ বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের শহীদ সদ‌স্যের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে দোয়া ও বি‌শেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছি‌লেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি মিজানুর রহমান, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ হোসেন, র‍্যাব-৮ এর সিও আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি, বিপিএম) সহ ঢাকা, খুলনা, বরিশাল ও পুলিশ হেডকোয়ার্টার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.