ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জেতার সেই রূপকথার অন্যতম নায়ক ছিলেন ড্যানি ড্রিঙ্কওয়াটার। সে সাফল্যের কারণে বছর খানেক পর নাম লিখিয়েছিলেন চেলসিতে। কিন্তু আজকাল চেলসিতে গিয়ে মূল একাদশে বলতে গেলে সুযোগই পান না।

যে কারণে কিছুদিন আগেই ধারে নাম লিখিয়েছেন আরেক ইংলিশ ক্লাব বার্নলিতে। আঠারো মাস ধরে প্রিমিয়ার লিগ ফুটবল খেলতে না পারা ড্রিঙ্কওয়াটার ব্যক্তিগত জীবনে বেসামাল হয়ে পড়েছেন। ম্যানচেস্টারের এক পানশালার বাইরে ছয়জন দু’র্বৃ’ত্ত বে’ধ’ড়ক পি’টিয়েছে তাকে।

পে’টানোর কারণ আছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সেদিন স্কানথর্প ইউনাইটেডের ডিফেন্ডার কাগোসি এনতলহে তার বান্ধবীকে নিয়ে ওই পানশালায় গিয়েছিলেন। এনতলহের বান্ধবীকে দেখে পছন্দ হয়ে যায় ততক্ষণে পান করে বেসামাল হয়ে যাওয়া ড্রিঙ্কওয়াটারের। সেই নারীর সঙ্গে অভব্য আচরণ করা শুরু করেন তিনি।

জোরে জোরে বলা শুরু করেন, ‘আমাকে থামাতে পারবে না বন্ধু, আজ ও আমার সঙ্গেই যাবে।’ সেই নারীর ছেলেবন্ধু পানশালাতেই উপস্থিত আছেন, এটা বলেও নিবৃত্ত করা যায়নি ড্রিঙ্কওয়াটারকে। পরে ড্রিঙ্কওয়াটারের সঙ্গে এনতলহের একচোট হাতাহাতি হয়ে যায় পানশালার মধ্যে। দুজনকেই পরে নিরাপত্তারক্ষীর সহায়তায় পানশালা থেকে বের করে দেওয়া হয়।

তখনই ঘটে ঘটনাটা। বাইরে থাকা ছয়জন দুর্বৃত্ত ইচ্ছেমতো পে’টায় ড্রিঙ্কওয়াটারকে। তারা জানত, ড্রিঙ্কওয়াটার পেশায় একজন ফুটবলার। তাই তার পা লক্ষ্য করে আঘাত করতে থাকে তারা। এ ছাড়াও ভোঁতা এক অ’স্ত্র দিয়ে তার গোটা শরীরে আ’ঘা’ত করে দু’র্বৃ’ত্তরা।

পরে ড্রিঙ্কওয়াটারের এক বন্ধু তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনা নিয়ে এর মধ্যেই তদন্ত করা শুরু করে দিয়েছে পুলিশ। যদিও এই হামলার পেছনে কাগোসি এনতলহের হাত আছে কি না, সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.