Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অপহৃত ভ্যানচালক উদ্ধার, কথিত সাংবাদিক ও ভূয়া পুলিশ গ্রেপ্তার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

অপহৃত ভ্যানচালক উদ্ধার, কথিত সাংবাদিক ও ভূয়া পুলিশ গ্রেপ্তার

By rskaligonjnewsNovember 21, 20202 Mins Read

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরে পুলিশ-সাংবাদিক পরিচয়ে এক ভ্যানচালককে অপহরণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত সাংবাদিক, পুলিশের সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে তাদের গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ উত্তরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ডিসি (ডিবি উত্তর ও মিডিয়া) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮), একই এলাকার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম রুবেল (৩২) এবং ঢাকার উত্তরখান ময়নারটেক এলাকার আরিফ মিয়ার ছেলে আবিদ রাসেল (৩৬)। আইপি টিভি মুক্তমনের কথিত সাংবাদিক আবিদ রাসেল ও রবিউল পুলিশের সোর্স হিসেবে কাজ করে বলে জানান ডিসি জাকির হাসান।

ডিসি আরও জানান, গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভ্যানচালক আব্দুল সালামকে (৪০) কৌশলে অপহরণকারী চক্র আমবাগ উত্তরপাড়া এলাকা অপহরণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে ভিকটিমের আত্মীয়স্বজনের কাছে মুক্তিপণ দাবি করে। পরে স্বজনরা দুই দফায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপরণকারীদের দেয়।

সংবাদ পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকাল ৫টার দিকে ভিকটিমকে উদ্ধার এবং ওই তিন অপহরণকারীকে আটক করে। এ সময় অপহরণকারীদের নিকট থেকে একটি হাতুরি, ১টি প্লাস, ৬টি মোবাইল ফোন, ১টি ক্যানন ক্যামেরা, একটি বাঁশের লাঠি জব্দ করা হয়।

জাকির হাসান জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা বিভিন্ন এলাকা হতে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশ নাম ভাঙিয়ে, সাংবাদিক পরিচয় দিয়ে অপহরণ করে  মুক্তিপণ আদায় করে থাকে।  গ্রেপ্তারদের মধ্যে রুবেলের বিরুদ্ধে কোনবাড়ি থানায় মাদকের মামলা রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Latest News
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.