
ড. ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে দেশের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিসিবি বলছে, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সাফল্য কামনা করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্য সামনে রেখে একসাথে কাজ করতে উদগ্রীব বিসিবি।’
নতুন উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও। এক বিবৃতিতে আসিফ মাহমুদের সাফল্য কামনার কথা জানায় বাফুফে। সেই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে শুভ কামনা জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



