Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে না
জাতীয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে না

By iNews DeskDecember 20, 2019Updated:December 20, 20194 Mins Read

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে না

Advertisement
উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ। ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বিকাল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল সাড়ে ১০টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।

দলটির সভানেত্রী পদে টানা নবমবারের মতো নির্বাচিত হবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন আসছে না। দ্বিতীয়বারের মতো থেকে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে অন্য পদগুলোতে আসবে নতুনত্ব। প্রেসিডিয়াম পদে অভাবনীয় পরিবর্তনের আভাস মিলেছে। একইভাবে ব্যাপক রদবদল হবে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও। অন্যান্য সম্পাদকম-লীর পদগুলোতেও দায়িত্বের হেরফেরের পাশাপাশি ছিটকে পড়বেন কেউ কেউ। মূল্যায়ন হবে ১৯৮১ সালের পর যারা ছাত্রলীগসহ আওয়ামী লীগের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন তাদের। দলের একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এমন আভাস দিয়েছেন। এবারের সম্মেলনে দলের থিম ট্যাংক হিসেবে পরিচিত উপদেষ্টা পরিষদও সাজানো হবে নতুন করে। সূত্রমতে, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বরণ করে নিতে। গতকাল গভীর রাত পর্যন্ত জেলা-মহানগর, উপজেলা থেকে আগত ডেলিগেটস ও কাউন্সিলরদের কার্ড বিতরণ করা হয়েছে। কাউন্সিলর ও ডেলিগেটস ছাড়াও সারা দেশ থেকে আসা ৫০ হাজার নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার বার্তা নিয়ে দলের ২১তম সম্মেলনের দিকে তাকিয়ে দেশবাসী। সভানেত্রী শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই। কাজেই টানা নবমবারের মতো তিনি পুনরায় সভানেত্রী হিসেবে নির্বাচিত হবেন এটা শতভাগ নিশ্চিত। টানা ৩৮ বছর দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটির নেতৃত্বে থেকে তিনি চার মেয়াদে দলকে ক্ষমতায় এনেছেন। ১৯৮১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে দেশে ফিরে গ্রামের পর গ্রাম হেঁটে সংগঠনকে সুসংগঠিত করেন। তিনি শুধু আওয়ামী লীগ নেতা-কর্মীই নয়, দেশবাসীর আস্থার প্রতীক।

দলের সাধারণ সম্পাদক পদ নিয়ে সবার আগ্রহ থাকলেও এ পদে এবার পরিবর্তন আসছে না বলে জানা গেছে। সে কারণে শেখ হাসিনার রানিং মেট হিসেবে দ্বিতীয় মেয়াদে থেকে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুরুতর অসুস্থ হয়ে ফিরে আসার পর ওবায়দুল কাদের এখন আগের চেয়ে বেশি শক্ত ও সুস্থ। আওয়ামী লীগের অতীত কমিটিগুলোর দিকে তাকালেই দেখা যায় দলটির সাধারণ সম্পাদক পদে সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ নেতারা দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পাঁচবার দায়িত্ব পালন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাজউদ্দীন আহমদ এ পদে ছিলেন তিনবার। জিল্লুর রহমান ছিলেন চারবার। এ ছাড়া আবদুর রাজ্জাক দুবার, সৈয়দা সাজেদা চৌধুরী দুবার, সৈয়দ আশরাফুল ইসলাম দুবার। সেই ধারাবাহিকতায় ওবায়দুল কাদের দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রমতে, এবার প্রেসিডিয়াম পদে বড় চমকই থাকছে বলে মনে করেন দলের একাধিক নেতা। প্রেসিডিয়ামের অনেক সদস্যই এবার উপদেষ্টা পরিষদে যাবেন বলে জানা গেছে। এখানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভিন্ন সম্পাদকীয় পদে আসবে নাটকীয় নানা পরিবর্তন। ছাত্রলীগের রাজনীতিতে গুরুদায়িত্ব পালন করা ত্যাগী ও পরীক্ষিত নেতা, যারা আওয়ামী লীগের দুর্দিনে বুক চিতিয়ে লড়েছেন, তাদের মধ্যে থেকেই দলের নেতা নির্বাচন করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর যারা দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের মূল্যায়ন করা হবে এবারের সম্মেলনে। অন্যদিকে কেন্দ্রীয় কমিটিতে নারী নেত্রীদের সংখ্যাও বৃদ্ধি পাবে এবারের জাতীয় সম্মেলনের মাধ্যমে। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে গঠিত কমিটিতে সভানেত্রী শেখ হাসিনাসহ নারী নেত্রীর সংখ্যা ১৫ জন। এবার সেই সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে কাজ গুছিয়ে উঠেছেন আওয়ামী লীগ প্রধান। দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশন আজ বিকাল ৩টায়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। একই সঙ্গে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকায়। দ্বিতীয় দিন আগামীকাল বেলা সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। ওই কাউন্সিল অধিবেশনেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। এ জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা সদস্য ড. সাইদুর রহমান ও ড. মশিউর রহমান। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa