Advertisement

স্পোর্টস ডেস্ক : ভারতের জামাই হতে যাওয়া গুঞ্জনকে অবশেষে বাস্তবে রূপ দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। গত বছর থেকেই শোনা যায় ভারতের একটি মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অবশেষে সেই পরিণয়কে শুভ পরিণতির পথে নিয়ে আসলেন ম্যাক্সওয়েল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভারতীয় বংশোদ্ভূত গার্লফ্রেন্ড ভিনি রমনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ম্যাক্সওয়েল। যে ছবিতে রমনের হাতে বাগদানের ‘আংটি’ দেখা যায়। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ছবির নিচে আংটির ইমোজি ব্যবহার করেন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন ভিনি রমনও। যেখানে তিনি জানান, ম্যাক্সওয়েল গত সপ্তাহে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ভিনি লিখেন, ‘গত সপ্তাহে আমার পছন্দের মানুষটি বিয়ের প্রস্তাব দিয়েছেন, #ইয়েস।

 

View this post on Instagram

 

💍

A post shared by Glenn Maxwell (@gmaxi_32) on

বর্তমানে বাঁ পায়ের অস্ত্রোপচারের জন্য মাঠের বাইরে আছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের দলে তিনি নেই। গত ১২ ফেব্রুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, চোটের কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে।

ভারতীয় কন্যার প্রেমে পড়া অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার অবশ্য ম্যাক্সওয়েল নন। তার আগে ২০১৪ সালে মাসুম সিং নামে ভারতীয় এক মেয়েকে বিয়ে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.