Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা অবশেষে ঘরের মাঠের অনুভূতি পেতে যাচ্ছেন কোর্তোয়া
খেলাধুলা ফুটবল

অবশেষে ঘরের মাঠের অনুভূতি পেতে যাচ্ছেন কোর্তোয়া

By জুমবাংলা নিউজ ডেস্কমে 4, 20213 Mins Read
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে চেলসি যখন থিবো কোর্তায়াকে রিয়াল মাদ্রিদের কাছে ছেড়ে দিয়েছিল তখন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের সামনে মিশ্র এক উপলব্ধি উপস্থিত হয়েছিল। একদিকে চেলসির মত ক্লাব ছেড়ে যাওয়া, অন্যদিকে মাদ্রিদের মত তারকাসমৃদ্ধ ক্লাবে যোগ দেয়া। উভয় অনুভূতিই দীর্ঘদিন ভাবিয়েছে এই বেলজিয়ান গোলরক্ষককে।

প্রাক মৌসুম অনুশীলনে রিপোর্ট করতে অস্বীকৃতি জানানোয় চেলসি সমর্থকদের সাথে কুর্তোয়ার সর্ম্পকটা শীতল হতে থাকে। একইসাথে ঐ সময় চেলসি বস মরিজিও সারির সাথে তিনি আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

মাদ্রিদে পৌঁছানোর পর কুর্তোয়া সব তিক্ততাকে পিছনে ফেলে নতুন একটি জীবন শুরু করতে চেয়েছেন। বিশেষ করে নতুন একটি পরিবেশের সাথে মানিয়ে নেয়া এবং জাতীয় দল ও চেলসির সতীর্থ তারকা খেলোয়াড় এডেন হ্যাজার্ডের কয়েকদিনের মধ্যে রিয়ালে যোগদান, সবকিছুই কোর্তোয়াকে সামনে এগিয়ে নিয়ে গেছে।

যদিও রিয়ালে স্বাগতটা চেলসির বিদায়ের মত ততটা উষ্ণ হয়নি। কোর্তায়া এমন একটি ক্লাবে এসে পড়েছিলেন যেখানে গোলরক্ষকই তাদের সমর্থকদের কাছে সবচেয়ে প্রিয়। বিশেষ করে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে মাদ্রিদ সমর্থকরা তাদের গোলরক্ষকের ভূমিকাকেই সর্বাগ্রে রেখেছিল।

কোর্তোয়ার আগমনের কিছুদিনের মধ্যে কেইলর নাভাসকে দল ছাড়তে হয়েছিল। কোর্তোয়া আসার এক বছরের মধ্যে মাদ্রিদ ছেড়ে নাভাস পিএসজিতে যোগ দিয়েছিলেন। নাভাসের বিদায়ে দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রাগার বিপক্ষে খেলতে নেমে সমর্থকদের তোপের মুখে বিরতির সময় মাঠ ছাড়তে হয়েছিল কোর্তোয়াকে। এর একমাস পর এ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরাও উত্তেজিত হয়ে তাদের সাবেক গোলরক্ষকের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছিল।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল স্বাগতিক চেলসির মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। স্ট্যামফোর্ড ব্রীজে অবশ্য এই ধরনের অযাচিত পরিস্থিতির মুখে পড়তে হচ্ছেনা কোর্তোয়াকে। করোনা পরিস্থিতিতে দর্শকশুন্যই থাকছে লন্ডনের স্টেডিয়ামটির গ্যালারিগুলো। প্রথম লেগে ১-১ গোলে ড্র হবার পর আট বছরে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে মাঠে নামবে গ্যালাকটিকোরা। এই ম্যাচের মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটানো এই মাঠে আবারো খেলতে নামছেন হ্যাজার্ডও। যে কারনে কোর্তোয়া ও হ্যাজার্ডের জন্য কালকের ম্যাচটি অন্য এক অনুভূতি নিয়েই উপস্থিত হচ্ছে।

মাদ্রিদের সময়টাতে বিভিন্ন সময় বিভিন্ন সমলোচনার স্বীকার হতে হয়েছে কোর্তোয়াকে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি স্প্যানিশ গণমাধ্যম আমাকে মেরে ফেলার হুমকি দিলেও আমি সবসময়ই সেরাটা দিতে চেষ্টা করেছি। মাদ্রিদে আমি সুনামির মধ্যেও বেঁচে ছিলাম। রোমেলু লুকাকুকে বেলজিয়ামের বাইরে খেলা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে অনেকেই বিবেচনা করছে। যে কারনে আমার মনে হয় বেলজিয়ামের থেকে স্পেনেই আমি বেশী প্রশংসা কুড়িয়েছি।’

শুধুমাত্র কুর্তোয়ই নন মাঠের বাইরের এই সমালোচনা থেকে রক্ষা পাননি করিম বেনজেমা, টনি ক্রুস, সার্জিও রামোসের মত তারকারাও। কিন্তু সবকিছু পাশ কাটিয়ে তারা ঠিকই দীর্ঘদিন মাদ্রিদেই নিজেদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে গেছেন। কোর্তোয়াও আগামী দশকে মাদ্রিদের সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রমানের প্রতিশ্রুতি দিয়েছে। ইতোমধ্যেই তিনি ছয় বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। মাদ্রিদের পশ্চিমাঞ্চলে বোয়াডিয়া ডেল মন্টেতে জমিও কিনেছেন। তিনি তার দুই সন্তানের সাথে স্প্যানিশ ভাষায় কথা বলেন। এখন শুধু একটাই লক্ষ্য প্রথম দুই বছরের পারফরমেন্স থেকে শিক্ষা নিয়ে কোচ জিনেদিন জিদানের আস্থার মধ্যে নিজেকে ধরে রাখা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

জুন 12, 2026
Latest News
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa