Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবশেষে জয়ের স্বাদ পেলো লিভারপুল
খেলাধুলা ফুটবল

অবশেষে জয়ের স্বাদ পেলো লিভারপুল

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 1, 20212 Mins Read

অবশেষে জয়ের স্বাদ পেলো লিভারপুল

Advertisement

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের স্বাদ পেলো লিভারপুল। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানির দলটিকে হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙল ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে রবিবার ২-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। একটি গোল করেন কার্টিস জোন্স। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। আসরে টানা চার হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল লিভারপুল।

বল দখলের পাশাপাশি আক্রমণে শুরু থেকে লিভারপুল আধিপত্য করলেও প্রথম সুযোগটি পায় শেফিল্ড। পঞ্চম মিনিটে ফ্রি কিকে কাছ থেকে ডেভিড ম্যাকগোল্ডরিকের নেওয়া হেড ফেরান গোলরক্ষক আদ্রিয়ান।

প্রথমার্ধের বাকি সময়ে লড়াইটা ছিল যেন লিভারপুল ও স্বাগতিক গোলরক্ষক র‌্যামসডেলের মধ্যে। দ্বাদশ মিনিটে ডি-বক্সে ঢুকে রবের্তো ফিরমিনোর নেওয়া শট এগিয়ে এসে পা দিয়ে ঠেকান তিনি।

৩০তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কাছ থেকে মোহামেদ সালাহর প্রচেষ্টাও রুখে দেন র‌্যামসডেল। দুই মিনিট পর ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জোরাল শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি। বিরতির আগে ডান দিকে ঝাঁপিয়ে ফেরান জর্জিনিয়ো ভেইনালডামের শট।

অবশেষে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষা ফুরোয় চ্যাম্পিয়নদের। এই গোলে বড় অবদান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। ডান দিকের বাইলাইন থেকে তার ক্রসে ফিরমিনোর ব্যাকহিল ফ্লিকে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পেয়ে যান জোন্স। জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।

৬৪ মিনিটে জয়ের পথ মসৃণ হয় ক্লপের দলের। ফিরমিনোর শট বিপদমুক্ত করতে যেয়ে উল্টো নিজেদের ঘরে পাঠিয়ে দেন কিন ব্রায়ান।এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও, গোল করতে পারেননি সালাহ। গোল না পেলেও, শেফিল্ডের মাঠ থেকে জয় নিয়ে ঘরে ফিরেছে লিভারপুল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

July 18, 2026
গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

July 18, 2026
brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

July 18, 2026

Latest News

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

Iyamal

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে সুখবর

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa