
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী এসব কথা বলেন।
তিনি বলেন, হুট করে দুই আড়াই ঘন্টার বক্তব্য থেকে কেটে নিয়ে কেউ যদি শুধুমাত্র গানটাকে প্রকাশ করে, আগে কি বলেছি এবং পরে কি বলেছি, সেটা জাতির সামনে তুলে ধরল না; এটা অত্যন্ত দুঃখজনক। এডিটিংয়ের মাধ্যমে আমাকে যাচাই করা যাবেনা, যাচাই করতে হলে সম্পূর্ণ ওয়াজ শুনতে হবে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচিত এ বক্তা বলেন, আমাদের বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম আছেন। একেকজন ওলামায়ে কেরামের কথা বলার ধরণ একেক রকম। কুরআন-সুন্নাহর কথাগুলো একেক ওলামায়ে কেরাম একেকভাবে উপস্থাপন করেন। তাদের উপস্থাপন করার ধরনটাই একেক রকম।
তাহেরী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আসলে ধর্ম অবমাননার কিছু পাননি বলে মামলাটি খারিজ করেছেন।
তিনি আরও বলেন, একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। একজন বক্তা যখন ওয়াজ করেন সেখানে প্রসঙ্গক্রমে অনেক কিছুই আসতে পারে। যে কথাগুলো কোরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, সে কথাগুলো বলতে কোন আপত্তি নেই বলেই আমি মনে করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



