Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান
জাতীয় স্লাইডার

অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান

By Saumya SarakarAugust 15, 20242 Mins Read

অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান

Advertisement
জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার আগে পরে অনেক মন্ত্রী, এমপিসহ দলটির নেতাকর্মীরাও অনেকে বিদেশে পালিয়েছেন, কেউ আছেন আত্মগোপনে। এরপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত পদগুলোতে পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে।

অনেকে বাধ্য হয়ে আবার কেহ সেচ্ছায় পদত্যাগ করছেন। এবার পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

বুধবার (১৪ আগস্ট) অনলাইনমাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওয়াসার এক কর্মকর্তা। নাম না প্রকাশের শর্তে তিনি জানান, পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম এ খান।

তার পদত্যাগের বিষয়ে গত মঙ্গলবার থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিষয়টির সত্যতা জানতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কারণ তার সঙ্গে যোগাযোগের ফোন নম্বর বারবার বন্ধ পাওয়া যাচ্ছিল।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলরাও লাপাত্তা হয়েছেন। সেই সঙ্গে ঢাকা ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা ইচ্ছে করেই গা ঢাকা দিয়েছে, অফিসও করছেন না। তাদের মধ্যে রয়েছেন ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি নিজেও গা ঢাকা দিয়েছেন, অফিস করছেন না। সেই সঙ্গে এই এমডির অনুসারি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও ঢাকা ওয়াসায় অফিস করতে আসেননি গত কয়েকদিন।

ঢাকা ওয়াসার একটি সূত্র বলছে, এমডি তাকসিম এ খান গত পরশু অনলাইনে ঢাকা ওয়াসার অনেকের সঙ্গে কথা বলেছেন এবং তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাকসিম এ খান এক দিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন, না কি বিদেশে চলে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

এদিকে, গত রোববার থেকে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে এমডি সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান- এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন যে কারণে সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পান।

পুলিশের বিশেষ শাখায় ব্যাপক রদবদল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026

Latest News

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa