Advertisement
স্পোর্টস ডেস্ক : অপেক্ষার অবসান আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি নতুন ঠিকানা হিসেবে পিএসজির সাথে চূড়ান্ত করেছেন। বার্সালোনা থেকে নতুন গন্তব্য হিসেবে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফ্রান্সের রাজধানীতে পৌঁছেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপরই পিএসজি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ক্যাপশনে কিছু না লিখলেও তাতে স্পষ্ট বোঝা গেছে মেসির ক্লাবে যোগ দেওয়ার খবর তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে।

এদিন বিকেলে কানাডায় নির্মিত বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০ মডেলের প্রাইভেট জেটে পরিবারসহ বার্সেলোনা ত্যাগ করেন মেসি। স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জো, ছেলে থিয়াগো, মাতেয়ো ও সিরোকে বিমানবন্দরে উপস্থিত হতে দেখা যায়। সঙ্গে ছিলেন বাবা ও এজেন্ট হিসেবে কর্মরত জর্জ মেসিও। আগামী দুই মৌসুমের জন্য ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটিতে মাঠ মাতাবেন মেসি। যার জন্য প্রতি মৌসুমে পাবেন ৩৫ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

এদিকে, মেসিকে বরণ করতে ক্লাবটির সামনে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মেসিকে দেখতে প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তুলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়েছে।

গেল ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। নতুন চুক্তিতে ৫০ শতায় বেতন কমিয়ে পাঁচ বছরের জন্য চুক্তি করতে রাজি হন দলটির ইতিহাসের সবচেয়ে সেরা এই খেলোয়াড়। যদিও শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন করকে পারেনি দুই পক্ষ।

আর্জেন্টাইন অধিনায়ককে অনেক আগ থেকে নিজেদের করার পরিকল্পনা ছিল প্যারিসের দলটির। শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি করতে সক্ষম হলো পিএসজির। এতে স্প্যানিশ দল বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষে হচ্ছে মেসির।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.