
‘নিষেধাজ্ঞা কমাতে কোনো পক্ষই আপিল করতে পারে না। আমি সাকিবের কাছ থেকেই এটা জেনেছি। তার রায় অনুযায়ী সে আপিল করতে পারবে না।’ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে এ কথা বলেন নাজমুল।
এ সময় পাপন আরও বলেন, ‘আপিল করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা যদি এর জন্য যাই তবে তার নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়তে পারে। আমরা এই ঝুঁকি নিতে পারি না।’
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা বিসিবি পরিচালক লোকমান হোসেনকে বের করে দিতে পারবেন না। কারণ তিনি নির্বাচিত পরিচালক। তিনি (লোকমান) একজন নির্বাচিত কাউন্সিলর। আমরা এই ক্ষেত্রে স্বচ্ছ। আমাদের যে বিধিবিধান রয়েছে তা মানতে হবে।’
‘আমাদের যে সংবিধান রয়েছে তা আইসিসি স্বীকৃত। সুতরাং আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে আমরা এমন পদক্ষেপ নিতে পারি না। আমরা এখন তাকে সরিয়ে দিতে পারি না। তবে আমরা অবশ্যই আমাদের পক্ষে যা সম্ভব তা করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



