
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ পর্যন্ত ৭ শ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই বাচাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। বাকীগুলোও পর্যায়ক্রমে অনুমোদন দেয়া হবে।
এসময় প্রতিমন্ত্রীর সাথে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল (পিপি), শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



