জুমবাংলা ডেস্ক : ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩-এর বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। এতে অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা আছে।

বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনটির বিধিমালার খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান ভূমি সচিব খলিলুর রহমান।

অবৈধভাবে দখল করা সম্পত্তি পুনরুদ্ধারে ভূমি অপরাধ আইনের বিধিমালা হচ্ছে
ছবি সংগৃহীত
Advertisement

কর্মশালায় বলা হয়, এটি জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের আইন। এ আইনের বিধিমালা এমনভাবে প্রণয়ন করা হচ্ছে, যাতে তা কার্যকরভাবে প্রয়োগ করা যায়।

আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের জন্য মন্ত্রণালয় কাজ করছে। বিধিমালাটি প্রণয়ন হলে সাধারণ মানুষ অনেক ভোগান্তি থেকে রক্ষা পাবে। এ জন্য শিগগির আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এরপর এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর বিধিমালাটি কার্যকর হবে।

কর্মশালায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.