Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত অমিত সাহা কাঁদলেন আর বললেন ‘আমিও মানুষ’
আইন-আদালত

অমিত সাহা কাঁদলেন আর বললেন ‘আমিও মানুষ’

By Shamim Rezaঅক্টোবর 17, 2019Updated:অক্টোবর 17, 20193 Mins Read

Amit

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী (২২) হত্যা মামলায় বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ পাঁচ দিনের রিমান্ড শেষে ফের এ রিমান্ডের আদেশ দেন। অমিতের ফের রিমান্ড শুনানির আগে তাকে কাঠগড়ায় কাঁদতে দেখা যায়। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি ‘আমিও একজন মানুষ’ বলে জবাব দেন।

এদিকে অমিতের সঙ্গে গত ১১ অক্টোবর পাঁচ দিনের রিমান্ডে যাওয়া আসামি হোসেন মোহাম্মদ তোহার ফের রিমান্ড আবেদন না থাকায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একই আদালত।

অমিতের ফের রিমান্ড আবেদনে বলা হয়, অমিত সাহা ঘটনার পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত। অন্য আসামিরা যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তার নাম এসেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে জন্য এ আসামির ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

রিমান্ড শুনানিকালে অমিত সাহার পক্ষে অ্যাডকোকেট মঞ্জুরুল আলম মঞ্জু রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে বলেন, ‘অমিত সাহা সম্পূর্ণ নির্দোষ। এজাহারে তার নাম নেই, ঘটনাস্থলে উপস্থিত ছিল না। তিনি পূজার ছুটিতে বাড়িতে ছিলেন। ফেসবুকে কিছু বন্ধুর উসকানিমূলক লেখার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন ঘটনাস্থলে অমিত সাহা উপস্থিত ছিলেন না। এর আগে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাই রিমান্ড নামঞ্জুর করে জামিন মঞ্জুর করা প্রয়োজন।’

আজ রাষ্ট্রপক্ষে পুলিশের জিআরও এসআই মাজহারুল ইসলাম জামিন আবেদনের বিরোধীতা করেন। অন্যদিকে অ্যাডভোকেট আইয়ুব হোসেন আসামি তোহা ঘটনার সঙ্গে জড়িত নন মর্মে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত অমিত সাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর তোহার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড শুনানির আগে অমিত সাহা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ঘটনার দিন আমি সেখানে ছিলাম না। রাত দেড়টায় খবর পাই। মিথাভাবে ফেঁসে গেলাম।’ এরপর তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। কেন কাঁদছেন এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমিও একজন মানুষ’।

এর আগে গত ১১ অক্টোবর তোহা ও অমিতের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অমিত বুয়েটের পুরকৌশল বিভাগের ১৬তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র। আর তোহা ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন, বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল, ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিয়ন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, মো. মনিরুজ্জামান মনির ও ছাত্র মো. মুজাহিদুর রহমান।

মামলাটিতে রিমান্ড শেষে কারাগরে রয়েছেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, কর্মী মুনতাসির আল জেমি, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসাতিয়াক আহম্মেদ মুন্না, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, আকাশ হোসেন ও মিজানুর রহমান।

রিমান্ডে রয়েছেন, বুয়েটের শিক্ষার্থী শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, সাসছুল আরেফিন রাফাত ও এএসএম নাজমুস সাদাত।

প্রসঙ্গত, আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে। গত ৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। রাত ৩টার দিকে হল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর তার বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে গত ৭ অক্টোবর সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

জুন 10, 2026
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

জুন 8, 2026
রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

জুন 7, 2026
Latest News
ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa