Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অমিতকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা
জাতীয়

অমিতকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা

By Shamim RezaOctober 10, 20192 Mins Read

Amit_120191010130555

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে আটক অমিত সাহাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে মিন্টু রোডের গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্টতা পেলে আবরার হত্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে সবুজবাগের একটি বাসা থেকে অমিত সাহা কে আটক করে গোয়েন্দারা।

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া এ ঘটনায় তার সংশ্লিষ্টতা আছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। আবার আবরার কে যে কক্ষে পেটানো হয়েছে সেটিও অমিত সাহার নিয়ন্ত্রণে ছিল। এ কারণে তাকে আটক করা হয়েছে।

এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্টতা পেলে আবরার হত্যায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

এর আগে বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিলেন, আবরারকে শেরেবাংলা হল এর ২০১১ নম্বর যে কক্ষে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটি বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহার নিয়ন্ত্রণে ছিল। অথচ মামলায় তাকে আসামি করা হয়নি। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত।

বুধবার আবরার হত্যায় অমিতের সংশ্লিষ্টতা নিয়ে আবরারের এক বন্ধু ফেসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল করেন। ভাইরালে দাবি করা হচ্ছে, ঘটনার আগে অমিত সাহা ওই বন্ধুকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেন ফাহাদ হলে আছে কিনা। তখন তিনি এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। তবে ভয়ে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করেনি।

রোববার রাতে বুয়েটের শের-ই-বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন পিটিয়েছে বলে অভিযোগ উঠে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ।

আবরার হত‌্যায় এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ‌্যে অমিত বাদে বাকি ১৩ জন মামলার এজাহারভুক্ত আসামি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa