বলিউডের চিরযৌবনা বা ‘এভারগ্রিন’ সুন্দরী হিসেবে পরিচিত অভিনেত্রী রেখা। ভানুরেখা গণেশন থেকে সিনেমার রঙিন পর্দার ‘রেখা’ হয়ে ওঠার গল্পটি যেমন সাফল্যের, তেমনি ব্যক্তিগত জীবনে তার ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে একাকীত্ব আর অপ্রাপ্তির দহন। সম্প্রতি সিমি গারেওয়ালের জনপ্রিয় টকশোতে জীবনের সেই অজানা ও অন্ধকার অধ্যায়গুলো নিয়ে মুখ খুলেছেন ৭১ বছর বয়সী এই কিংবদন্তি।

১৯৫৪ সালে এক মাদ্রাজ পরিবারে জন্ম নেওয়া রেখার জীবন শুরু হয়েছিল অবহেলা দিয়ে। তার বাবা তামিল সুপারস্টার জেমিনি গণেশন কখনোই রেখাকে জনসমক্ষে নিজের সন্তানের স্বীকৃতি দেননি। বাবার স্নেহবঞ্চিত শৈশব থেকেই একরাশ গ্লানি আর উপেক্ষা সঙ্গী করে বড় হয়েছেন তিনি।
আশির দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। ‘সিলসিলা’ ছবির পর তাদের পথ চিরতরে আলাদা হয়ে যায়। এরপর ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করলেও সেই সুখ টেকেনি। বিয়ের মাত্র কয়েক মাস পরই মুকেশ আত্মহত্যা করেন, যা রেখার জীবনকে আরও বিষাদময় করে তোলে।
সিমি গারেওয়ালের সাথে আলাপচারিতায় নিজের মাদকাসক্তি ও জীবনের টালমাটাল সময় নিয়ে বিস্ফোরক সত্য তুলে ধরেন রেখা। তিনি অকপটে স্বীকার করেন যে, এক সময় তিনি মদ্যপান ও নেশায় ডুবে গিয়েছিলেন। অত্যন্ত কলুষিত জীবন ও লালসার জালে আটকে পড়েছিলেন তিনি। রেখার আক্ষেপ, সেই দুঃসময়ে কেউ তাকে জিজ্ঞেস করেনি তিনি কেন এমনটা করছেন বা জীবন থেকে তিনি আসলে কী চেয়েছিলেন।
আরও পড়ুনঃ
অমিতাভ বচ্চনের প্রতি তার অনুরাগের বিষয়ে তিনি জানান, তিনি তাকে মন থেকে চেয়েছিলেন ঠিকই, কিন্তু কখনোই কারও ঘর ভাঙতে চাননি। তাই অধিকার দাবি না করে দূর থেকেই ভালোবেসে গেছেন। পর্দার আলোকচ্ছটার পেছনে রেখা আজও এক রহস্যময়ী ও নিঃসঙ্গ মানবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


