Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের গ্রেপ্তার দাবি
বিভাগীয় সংবাদ সিলেট

অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের গ্রেপ্তার দাবি

By Saiful IslamFebruary 1, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের কোটি কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে অপসারণ, গ্রেপ্তার ও অর্থ লুটপাটে বিচার বিভাগীয় তদন্তসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা জাসদের সাবেক সভাপতি অ্যাডভোকেট তোরাব আলী খন্দকার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাবিবুর রহমান, তৈল গ্যাস রক্ষা সমন্বয়ক নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জোনায়েদ আহমদ, জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লেছু, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা জাসদ নেতা সোহরাব খান, বাসদ নেতা হুমায়ুন খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নবগঠিত এ মেডিকেল কলেজের কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে দুদকের মামলায় কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানকে আসামি করা হলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার ও অপসারণ করতে হবে। শুধু অধ্যক্ষ নয়, তার সহযোগী অন্যান্য দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে তুমুল নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে।

এছাড়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা সংকট দূর করে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণ করা, হবিগঞ্জ পৌরসভার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করে আধুনিক স্টেডিয়াম এলাকা, খোয়াই ব্রিজের তলদেশ ও পুরো শহরকে আবর্জনামুক্ত করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

অন্যথায় সম্মিলিত নাগরিক কমিটি বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি জানান।

উল্ল্যেখ্য, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের ২০১৭- ২০১৮ অর্থ বছরে ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা মালামাল ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। বাস্তবে ওই মালামালের মূল্য পাঁচ কোটি টাকার বেশি নয় বলে ধারণা করা হয়। বাকি টাকার পুরোটাই ভাগ-বাটোয়ারা হয়েছে বলে অভিযোগ উঠে। দাবি ওঠে, সরকার প্রধানের নামে প্রতিষ্ঠিত এই কলেজের দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার।

এ ঘটনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হলে তারা দুর্নীতির সত্যতা পায়। এছাড়া দুদক তদন্ত করে কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ানসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। বর্তমানে মামলার আসামিরা জামিনে রয়েছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.