Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অর্থমন্ত্রীর মেয়ে সেজে ব্যবসায়ীর কাছে মোটরসাইকেল দাবি!
অপরাধ-দুর্নীতি জাতীয়

অর্থমন্ত্রীর মেয়ে সেজে ব্যবসায়ীর কাছে মোটরসাইকেল দাবি!

By Shamim RezaAugust 7, 2019Updated:August 7, 20192 Mins Read

অর্থমন্ত্রীর মেয়ে সেজে ব্যবসায়ীর কাছে মোটরসাইকেল দাবি!

Advertisement

জুমবাংলা ডেস্ক : অর্থমন্ত্রীর মেয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা নাফিসা কামালের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে এক ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে আশিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আশিকুল তার স্ত্রীকে নাফিসা কামাল সাজিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বলাতো বলে অভিযোগ রয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশিকুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকার আবদুস সাত্তারের ছেলে। দুই বছর আগে কুষ্টিয়ার কুঠিপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা ফারদিন পপিকে বিয়ে করেন তিনি।

পুলিশ জানায়, অভিযুক্ত আশিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এসব কাজে তিনি তার স্ত্রীকে ব্যবহার করেছেন। আশিক তার মোবাইল ফোনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের নামে একটি ফেসবুক আইডি খোলেন বলে প্রমাণ পেয়েছেন কুষ্টিয়া পুলিশ।

পুলিশের অভিযোগ, ওই আইডি থেকে নিজের স্ত্রীর মাধ্যমে কুষ্টিয়া শহরের অন্যতম ব্যবসায়ী অজয় সুরেকাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেছিল আশিকুল। প্রথম অর্থমন্ত্রীর মেয়ে সেজে ব্যবসায়ী অজয় সুরেকারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে আশিকুলের স্ত্রী ফারহানা ফারদিন পপি।

বন্ধুত্বের এক পর্যায়ে রূপপুর পারমানবিক কেন্দ্রে একটি ঠিকাদারী কাজ দেবার কথা বলে সখ্যতা গড়ে তোলেন পপি। আশিকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখলে এবং তাকে সহযোগিতা করলে ঠিকাদারী কাজটি মিলবে বলে অজয়কে জানায় পপি।

এ সময় আশিকের সঙ্গে অজয় সুরেকা দেখা করলে কয়েকটি মোটরসাইকেল লাগবে বলে জানায় আশিক। বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতে আশিক তার স্ত্রীকে নাফিসা কামাল সাজিয়ে ফেসবুক ম্যাসেঞ্জার ও মোবাইল ফোনে কথা বলিয়ে দেয়। কিন্তু বিষয়টি অজয় সুরেকার সন্দেহ হলে পুলিশকে জানান তিনি।

মঙ্গলবার সন্ধায় আশিক বড়বাজার এলাকায় অজয় সুরেকার ব্যবসা প্রতিষ্ঠানে এলে পরিকল্পনা মতো পুলিশ গিয়ে আশিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ফেসবুকে প্রতারণা করার বিষয়টি স্বীকার করে থানায় আশিক সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। অর্থমন্ত্রীর মেয়েকে তিনি কোনোদিন সরাসরি দেখেননি এবং তাদের কেউ তাকে চেনেনও না। নিজের স্ত্রীকে অর্থমন্ত্রীর মেয়ে সাজিয়ে প্রতারণার ফাঁদ ফেলেছিলেন তিনি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আশিক তার ফেসবুকে এবং নাফিসা কামালের ভুয়া আইডি খুলে দেশের বড় বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ছবি দিয়ে থাকে। যাতে যে কেউ সহজে তাকে বিশ্বাস করতে পারে।

ওসি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আশিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার তাকে কুষ্টিয়া আদালতে নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa